বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

টাঙ্গাইলে ১২ টি অবৈধ বাংলা ড্রেজার ধ্বংস

  • আপডেট টাইম : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৯
  • ৭৭৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতীতে অবৈধভাবে বাংলা ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগে ১২ টি বাংলা ড্রেজার ধ্বংস করে দিয়েছে উপজেলা প্রশাসন।

রবিবার উপজেলার এলেঙ্গা পৌরসভার বাঁশি এলাকায় লৌহজং নদীতে অভিযান চালিয়ে ড্রেজারগুলো ধ্বংস করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান বলেন, দীর্ঘদিন যাবত ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলো এ অভিযোগের ভিত্তিতে লৌহজং নদীতে অভিযান চালিয়ে ১২ টি ড্রেজার ধ্বংস করা হয়েছে এবং এ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com