বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর জ্বালানি পরিস্থিতি নিয়ে বিরোধী দলের সঙ্গে বসার আশ্বাস প্রধানমন্ত্রীর জাতীয় সংসদে ছাত্রদল-শিবির সংঘর্ষে ‘পা কেটে নেওয়ার’ অভিযোগ জুলাই সনদ নিয়ে যারা বিভ্রান্ত করছে, তারা দেশের স্বাধীনতাতেই বিশ্বাস করেনি: বগুড়ায় প্রধানমন্ত্রী

ফুটবল টুর্নামেন্টে গরু, ছাগল, হাঁস পুরস্কার বিতরণ

  • আপডেট টাইম : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৯
  • ৭২৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের তাড়াশে অধ্যাপক ড. মো. হোসেন মনসুর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আনন্দঘন এ খেলায় ব্যতিক্রর্মী পুরষ্কার বিতরণ করা হয়েছে। যুব সমাজকে মাদক ছেড়ে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ফুটবল খেলার প্রতি আগ্রহী করার লক্ষে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা শেখ মুজিব আইডিয়াল সরকারি কলেজের উদ্যেগে শনিবার বিকেলে এই খেলা অনুষ্ঠিত হয়। এ খেলার সার্বিকভাবে সহযোগিতা করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোক্তার হোসেন।

ওই কলেজের প্রতিষ্ঠাতা ড. হোসেন মনসুরের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি। খেলা শেষে বিজয়ী দলের টিম লিডার রফিকুল ইসলামের হাতে পুরস্কার তুলে দেন স্থানীয় এমপি অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ। পুরস্কার হিসেবে বিজয়ী দলকে একটি গরু, রানার-আপকে একটি ছাগল ও ম্যান অব দ্যা ম্যাচকে একটি হাঁস উপহার দেন। এ সময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল উদ্দিন, সার্কেল এসপি গোলাম রহমান, তাড়াশ উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হক, সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, ওসি মাহবুবুল আলম, ওসি (তদন্ত) মোয়াজ্জেম হোসেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক একরামুল হক, জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা, তাড়াশ উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল, সাধারণ সম্পাদক শামীম হোসেন আকাশ প্রমুখ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com