শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টির মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী সরকারের ১৮০ দিন ‘অদক্ষতা, অব্যবস্থাপনার’ দৃষ্টান্ত: এনসিপি বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু ২৪-এর আন্দোলন ছিল যুদ্ধের রিহার্সেল: জামায়াত আমির মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

সিরাজগঞ্জে ৩ দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু

  • আপডেট টাইম : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৯
  • ৬৯২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: ‌সিরাজগঞ্জের তাড়া‌শ উপজেলা পরিষদ চত্ত্বরে ৩ দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে।

রোববার সকালে এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি স্থানীয় এমপি অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ। উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ ওবায়দুল্লাহ’র সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বিজ্ঞানের যথাযথ মাধ্যমে শিক্ষার্থীরা দেশকে বিশ্বের দরবারে পরিচিত করবে। আজকের ক্ষুদে বিজ্ঞানীরা বিভিন্ন প্রযুক্তি উদ্ভাবন করে দেশকে ডিজিটাল দেশে রূপান্তরিত করবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হক, ওসি (তদন্ত) মোয়াজ্জেম হোসেন প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও অনান্য কর্মকর্তারা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com