বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় এক ছাত্রীকে উত্যক্ত করার দায়ে শাওন হোসেন (১৭) নামের কিশোরকে এক মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত। পরে তাকে কিশোর সংশোধনাগারে পাঠিনো হয়।
রোববার সকালে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিনার (ভূমি) উম্মে কুলসুম সম্পা এই রায় দেন।
শাওন হোসেন উপজেলার বাহ্মণবাড়ি এলাকার নুরু মিয়ার ছেলে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই ছাত্রী উপজেলা একটি মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা রয়েছে। গত শনিবার রাতে শাওন ওই ছাত্রীকে উত্যক্ত করার সময় তাকে আটক করে এলাকাবাসী। রবিবার সকালে কিশোরকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। এ সময় ভ্রাম্যমান আদালতে শাওন ওই ছাত্রীকে উত্যক্ত করার বিষয়টি স্বীকার করে। এরপর বিচারক তাকে এক মাসের কারাদণ্ড দেন।
উপজেলা সহকারী কমিনার (ভূমি) উম্মে কুলসুম বলেন, বয়স বিবেচনা করে কিশোরটিকে গাজীপুর কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।