সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী প্রয়োজনে সংবিধান সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের হমালায় দুই নেতা নিহত গোপালগঞ্জে সহিংসতায় জড়িতরা নিশ্চয়ই বিচারের মুখোমুখি হবে: উপদেষ্টা জাহেদ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ লগি-বইঠা-রামদা হাতে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ভাঙচুর শ্রমিকরা কাজে যোগ না দিলে মালিকরা কারখানা বন্ধ রাখতে বাধ্য হবে, ১৪৭ টি কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

বগুড়ায় বুধবারের ঘটনায় ছাত্রদলের ৬৭৫ জনের বিরুদ্ধে মামলা ॥ গ্রেফতার ২৯

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২০
  • ৭০৬ দেখা হয়েছে
ফাইল ফটো

বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়ায় পুলিশি কাজে বাধা, হামলা, মারপিট ও রাইফেলের ট্রিগার ছিনিয়ে নেবার অভিযোগে জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৬৭৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। সদর পুলিশ ফাঁড়ির এসআই জিলালুর রহমান বুধবার গভীর রাতে সদর থানায় এ মামলা করেন। বুধবার দুপুর থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এজাহারনামীয় ২৯ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

তদন্তকারী কর্মকর্তা সদর ফাঁড়ির ইন্সপেক্টর আবুল কালাম আজাদ জানান, ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বুধবার দুপুরে শহরে নবাববাড়ি সড়কে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ ছিল। বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী শহীদ খোকন পার্কে সমবেত হন। সদর আসনের এমপি ও জেলা বিএনপির আহবায়ক গোলাম মোহাম্মদ সিরাজ এলে মিছিল নিয়ে সমাবেশস্থলে যাবার কথা ছিল। এ সময় বেশকিছু উত্তেজিত নেতাকর্মী  জুত-স্যান্ডেল পায়ে শহীদ মিনারে ওঠে শ্লোগান দিতে থাকেন। ওই এলাকায় নিরাপত্তার দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী ভিতরে ঢুকে জুতো পায়ে থাকা নেতাকর্মীদের শহীদ মিনার থেকে নামতে অনুরোধ করেন। এতে নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে প্লাকার্ড বহনের লাঠি দিয়ে পুলিশের উপর হামলা করে। লাঠির আঘাতে অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, এএসআই আশরাফুল আলম, কনস্টেবল পারভেজ, মামুন ও শিফাত আহত হন। হামলার পরপরই ছাত্রদলের নেতাকর্মীরা প্রাচীর ডিঙ্গিয়ে পালিয়ে যান। আহত কনস্টেবল পারভেজকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয় এবং অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। হামলার সময় তারা এক কনস্টেবলের হাতে থাকা রাইফেল ছিনিয়ে নেবার চেষ্টা করে। ব্যর্থ হয়ে রাইফেলের ট্রিগার নিয়ে যায়।

ইন্সপেক্টর আবুল কালাম আজাদ আরো জানান, এ ব্যাপারে এসআই জিলালুর রহমান সদর থানায় জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান, সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যানসহ ৭৫ জনের নাম উল্লেখ করে আরো ৫০০-৬০০ জনের বিরুদ্ধে মামলা করেন। এজাহারে বেআইনি জনতা দলবদ্ধ হয়ে মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে পুলিশের কাজে বাধা, হামলা চালিয়ে মারপিট ও রাইফেলের ট্রিগার ছিনিয়ে নেবার অভিযোগ আনা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর পর্যন্ত এজাহারনামীয় ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

অন্যদিকে পুলিশের ওপর হামলা, মারপিট, রাইফেলের ট্রিগার ছিনিয়ে নেয়া ও শহীদ মিনারে জুতো পায়ে ওঠার সাথে জড়িত ছাত্রদলের নেতাকর্মীদের গ্রেফতারের দাবিতে ছাত্রলীগ সরকারি আজিজুল হক কলেজ শাখার আহবায়ক আবদুর রউফের নেতৃত্বে বৃহস্পতিবার বিকালে শহরে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com