শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

শেখ হাসিনার কারণে দেশে শিক্ষার হার বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২০
  • ৬৯৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, শিক্ষা ছাড়া কোন জাতিরই উন্নয়ন হয়না। জাতিকে উন্নতি করতে হলে শিক্ষিত হতে হবে।শিক্ষা ছাড়া বাংলাদেশ এগিয়ে যেতে পারবে না। এই সম্পদ এতই বড় এর শেষ নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছে বলেই বাংলাদেশে আজ শিক্ষার হার বেড়েছে। দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে।নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠছে।শিক্ষার সুযোগ সুবিধা বেড়েছে।

বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর উচ্চ বিদ্যালয়ে বই উৎসবের দ্বিতীয় দিনে শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, পঁচা কাঠ দিয়ে যেমন ভালো ফার্নিচার হয় না তেমনি লেখাপড়া না জানা লোক দিয়ে দেশের উন্নয়ন হয় না। এ সময় তিনি আরও বলেন, শেখ হাসিনা আছেন বলেই দেশে এত উন্নয়ন হচ্ছে। মানুষ শান্তিতে বাসবাস করছে। আজ সারা দেশে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হচ্ছে।

বই বিতরণ অনুষ্ঠানে জাগীর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শামীম হোসেরন সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সদর সার্কেলের সহকারি পুলিশ সুপার হাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল মজিদ ফটো, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব সাহা, লিয়াকত আলী ভান্ডারী, জাহিদুল ইসলাম জাহিদ, মানিকগঞ্জ পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সানোয়ার হোসেন, জাগীর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোস্তফা কামাল, হাবিবুর রহমান হবি, আবদুল আওয়াল, প্রতিষ্ঠাকালীন সংগঠক আওলাদ হোসেন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাগীর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন।

পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা গান ও নাচ পরিবেশন করে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com