সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

দেশে একটিও বাঁশের সাঁকো থাকবে না ।।পরিকল্পনামন্ত্রী; করতোয়া নদীতে অর্জুনপুর সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২০
  • ৬৮৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া: পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি  বৃহস্পতিবার দুপুরে বগুড়ার শিবগঞ্জে বহুল আকাঙ্খিত করতোয়া নদীতে অর্জুনপুর সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করেন এবং বলেন প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী দেশে একটিও বাঁশের সাঁকো থাকবে না।   

তিনি  অর্জুনপুর সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন শেষে শিবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন।

পরিকল্পনা মন্ত্রী বগুড়ায় পূর্ণাঙ্গ বিমান বন্দর ও করতোয়া নদী খনন প্রকল্প বাস্তবায়নে উদ্যোগ নেয়ার আশ্বাস দিয়ে বলেন, কোথায় কোন বাঁশের সাঁকো বা খারাপ রাস্তা থাকলে আমাদেরকে জানান। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী দেশে একটিও বাঁশের সাঁকো থাকবেনা ইনশাআল্লাহ্। জনগণের কল্যাণে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহন ও বাস্তবায়ন করা হবে।

এম এ মান্নান বলেন বিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করছি। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বিভিন্ন মেগা প্রজেক্টের মাধ্যমে উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে আনতে সক্ষম হয়েছি। আওয়ামী লীগ বাঙালি জাতিকে সম্মান দিয়েছে। হৃদয়ে মাতৃভুমি লালন ও ধারণ করে এগিয়ে যেতে হবে। কুচক্রী মহল মিথ্যাচার করে আমাদেরকে পেছনে নিয়ে যেতে চায়। তাই অতীতের জঞ্জাল সাফ করে সরল পথে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।

শিবগঞ্জ পৌর মেয়র তৌহিদুর রহমান মানিকের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বগুড়া-২ আসনের সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ্ধসঢ়;, বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, টিএমএসএস’র নির্বাহি পরিচালক ড. হোসনে আরা বেগম, বিএমএ বগুড়ার সাধারণ সম্পাদক ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ ডা. রেজাউল আলম জুয়েল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু প্রমুখ বক্তব্য রাখেন।

এর আগে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান হেলিকপ্টরে শিবগঞ্জ সরকারি এম.এইচ. কলেজ মাঠে আসেন। তিনি শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। সংবর্ধনা অনুষ্ঠান শেষে শিবগঞ্জ পৌরবাসীর বহুল আকাঙ্খিত অর্জুনপুর সেতুর ভিত্তির প্রস্তর স্থাপন করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com