শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

মানিকগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে র‍্যালি

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২০
  • ৭১৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ : “সোনার বাংলায় মুজিব বর্ষে সমাজকল্যান এগিয়ে চলে” এই প্রতিপাদ্য নিয়ে মানিকগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ও জেলার বেসরকারি সংস্থা এনজিও সমুহের সহযোগীতায় দিবসটি পালন করা হয়। 

বৃহস্পতিবার জেলা প্রশাসন কার্যালয় চত্বর থেকে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক এস, এম ফেরদৌস। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে জেলা পরিষদ চত্বরে  শেষ হয়। শোভাযাত্রায় নানা শ্রেনী ও পেশার মানুষ অংশ নেয়।

পরে জেলা পরিষদ মিলনায়তনের হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় জেলা  সমাজসেবার উপ পরিচালক জোয়ারদার মোহাম্মদ মহিউদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস, এম ফেরদৌস। এসময় অন্যান্যের মধ্যে জেলা সমাজসেবা কার্যালয়ের সহাকারী পরিচালক আব্দুল বাতেন, সরকারি শিশু পরিবারের তত্বাবাধায়ক লাভলী খানম, এ্যাসেড এর রফিকুল ইসলাম, এমডিপিওডির নির্বাহী পরিচালক ইন্তাজ উদ্দিন, সিডসের নির্বাহী পরিচালক নুরুল ইসলাম, পাশার নির্বাহী পরিচালক ফরিদ খান, সিএসডির নির্বাহী পরিচালক নাছির উদ্দিন,জাগরণী চক্র ফাউন্ডেশনের শাখা ব্যবস্থাপক মাসুদ রানা বক্তব্য রাখেন। 

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com