বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল

মির্জাপুরের বাঁশতৈল ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রটি ৫ বছরেও সংস্কার হয়নি

  • আপডেট টাইম : সোমবার, ৬ জানুয়ারী, ২০২০
  • ৮৬২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি পাঁচ বছর আগে পরিত্যাক্ত ঘোষণা করা হয়েছে। বর্তমানে ওই কেন্দ্রের কার্যাক্রম ইউনিয়ন পরিষদ কার্যালয়ের দুটি কক্ষে পরিচালিত হচ্ছে। এতে মা ও শিশু স্বাস্থ্য সেবা  বিঘ্নিত  হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সূত্র জানান, ইট, খোয়া, বালু, চুন, সুরকি ক্ষয়ে পড়ায় গত পাঁচ বছর আগে উপজেলার পাহাড়ি অঞ্চলের প্রায় ত্রিশ হাজার জনসংখ্যার মা ও শিশুর স্বাস্থ্য পরিচর্চার একমাত্র এই কেন্দ্রটি পরিত্যাক্ত ঘোষণা করা হয়। এরপর থেকেই ওই কেন্দ্রের কার্যক্রম বাঁশতৈল ইউনিয়ন পরিষদ কার্যালয়ের দুটি কক্ষ থেকে পরিচালিত হয়ে আসছে। এতে ওই ইউনিয়নে মা ও শিশু স্বাস্থ্য পরিচর্যা বিঘ্নিত  হচ্ছে বলে জানা গেছে। বর্তমানে এই কেন্দ্রে একজন উপ সহকারীকমিউনিটি মেডিকেল অফিসার, একজন ভিজিটর ও একজন আয়া কর্মরত রয়েছেন।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, গত চার বছর আগে কেন্দ্রটি পুন: নির্মাণের জন্য সরকার ৫০ লাখ টাকা বরাদ্দ দেয়। কিন্ত নির্মাণ সামগ্রীর মূল্য বেশি হওয়ায় ওই সময়ে কোন ঠিকাদার তা বাস্তবায়নে আগ্রহ দেখায়নি। ফলে কেন্দ্রটি পুন: নির্মাণ আর হয়নি। পরবর্তীতে স্থানীয় সাংসদের ডিওলেটারসহ স্বাস্থ্য  মন্ত্রণালয়ে  পাঠানো হলেও এখন পর্যন্ত পুন:বরাদ্দ মেলেনি। ফলে পাহাড়ি অঞ্চলের মা ও শিশুদের স্বাস্থ্য পরিচর্যার এই কেন্দ্রটি আর পুন:নির্মিত হয়নি।

একই কথা বলেন, বাঁশতৈল এম মুনসুর আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস রাজ্জাক বিএসসি। ফলে এই ইউনিয়নের মা ও শিশু স্বাস্থ্য পরিচর্যা  বিঘ্নিত  হচ্ছে বলেও তিনি জানিয়েছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com