সোমবার, ২৫ মে ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রামিসাকে ধর্ষণ-হত্যা: অভিযোগ গঠনের শুনানি ১লা জুন আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা রামিসা হত্যা মামলার দ্রুত বিচার নিশ্চিত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আর্থিক খাতে আস্থা ফেরাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা জরুরি : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্র হামলা চালালে ‘রক্তক্ষয়ী পরিস্থিতি’ হবে: কিউবা র‍্যাবের নাম পরিবর্তন বিবেচনায় রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী গ্রাফিতি মোছার অভিযোগ ভিত্তিহীন : চসিক মেয়র শাহাদাত হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে তেহরানের সঙ্গে ইউরোপের আলোচনা অপরাধীর কঠোর শাস্তি নিশ্চিতে গুম আইন প্রণয়ন করা হবে : আইনমন্ত্রী

পাতাসহ পিয়াজ বিক্রি করায় পিয়াজের ঘাটতি দেখা দিয়েছে।। কৃষিমন্ত্রী

  • আপডেট টাইম : সোমবার, ৬ জানুয়ারী, ২০২০
  • ৮৪৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর : কৃষি মন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, গত বছর পিয়াজ উঠানোর সময় অস্বাভাবিক বৃষ্টি হওয়ায় কৃষকরা ঠিকমত পিয়াজ উঠাতে পারেননি। ভারতও পিয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে। তাই পিয়াজের দাম বেড়ে গেছে। পিয়াজের দাম বেশি থাকায় কৃষকরা এ মৌশুমে পাতাসহ পিয়াজ বিক্রি করায় পিয়াজের ঘাটতি দেখা দিয়েছে। তাই পিয়াজের দাম কমছে না।

কৃষিমন্ত্রী সোমবার সকালে গাজীপুরের জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি (নাটা) কর্তৃক আয়োজিত ‘কৃষক-উদ্যোগ: বাণিজ্যিক কৃষির উদীয়মান চালক’শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন।

তিনি বলেন কৃষিকে যান্ত্রিকি করণ ও বাণিজ্যিকি করণ করতে হবে, এতে কৃষকরা তাদের ক্ষতি পুষিয়ে লাভবান হতে পারবেন। আমরা নিরাপদ ও পুষ্টিকর খাদ্য উৎপাদন নিশ্চিত করতে চাই। এ জন্য কৃষির উপর আমরা গুরুত্ব আরোপ করেছি। আমরা যদি সবাই আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করি তবে সব ক্ষেত্রেই আমরা উন্নতি ও সু-শাসন নিশ্চিত করতে পারবো।

জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি নাটা’র ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো: আবু সাইদ মিয়ার সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. এম এ সাত্তার মন্ডল। বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো: নাসিরউজ্জামান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অধ্যাপক ড. মো: আব্দুল মান্নান আকন্দ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো: আব্দুল মুয়িদ, নাটার উপ পরিচালক ড. মো: ছাইদুর রহমান, সিনিয়র সহকারী পরিচালক শারমিন আক্তার প্রমুখ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com