সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী প্রয়োজনে সংবিধান সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের হমালায় দুই নেতা নিহত গোপালগঞ্জে সহিংসতায় জড়িতরা নিশ্চয়ই বিচারের মুখোমুখি হবে: উপদেষ্টা জাহেদ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ লগি-বইঠা-রামদা হাতে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ভাঙচুর শ্রমিকরা কাজে যোগ না দিলে মালিকরা কারখানা বন্ধ রাখতে বাধ্য হবে, ১৪৭ টি কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

ছয় মাস পর বগুড়ায় গৃহবধু এলমা হত্যা রহস্য উন্মোচিত

  • আপডেট টাইম : সোমবার, ৬ জানুয়ারী, ২০২০
  • ৭১০ দেখা হয়েছে
নিহত গৃহবধু এলমা ও তিন আসামি ।

বাংলা হেড লাইনস বগুড়া: বগুড়া শহরের মালতিনগর এলাকায় ভাড়া বাড়িতে গৃহবধু জিনাত ফারজানা তালুকদার এলমা (৪৫) হত্যা রহস্য উন্মোচিত হয়েছে। লুডুতে জুয়া খেলার টাকা সংগ্রহের জন্য জুয়ার তিন সঙ্গী পরিকল্পিতভাবে তাকে ছুরিকাঘাতে হত্যা করে। প্রায় সাড়ে ৬ মাস পর গ্রেফতার তিন আসামি রোববার রাতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিল্লাল হুসাইনের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

সদর থানার ওসি এসএম বদিউজ্জামান এর সত্যতা নিশ্চিত করেছেন। আসামিরা হলো বগুড়া শহরের রহমাননগরের আফতাব হোসেনের ছেলে শিহাব আলম (২৩), একই এলাকার আবুল হোসেন চৌধুরীর ছেলে সাদ্দাম হোসেন চৌধুরী রাজিব (২৮) ও আবু বক্কর সিদ্দিকের ছেলে শাহাদত হোসেন (৩২)।

মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার ইন্সপেক্টর (অপারেশন) আলী হাসান জানান, গত বছরের ১৩ মে ফল ব্যবসায়ী মুকুল হোসেনের মালতিনগর এসপি বাংলো সংলগ্ন ভাড়া বাড়িতে তার দ্বিতীয় স্ত্রী জিনাত ফারজানা তালুকদার এলমাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। পরদিন সদর থানায় মামলা হয়। গত ৪ ও ৫ জানুয়ারি শহরের রহমাননগরের শিহাব আলম, সাদ্দাম হোসেন চৌধুরী রাজিব ও শাহাদত হোসেনকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা হত্যার কথা স্বীকার করে। রোববার সন্ধ্যায় তাদের বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিল্লাল হুসাইনের আদালতে হাজির করলে তারা স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

তারা ম্যাজিস্ট্রেটকে জানান, ধনাঢ্য ফল ব্যবসায়ী মুকুল হোসেনের স্ত্রী এলমা তাদের সাথে টাকা দিয়ে লুডু জুয়া খেলতেন। শিহাব ও রাজিবের টাকার প্রয়োজন হলে তারা জুয়ার সঙ্গী এলমাকে হত্যার পরিকল্পনা করেন। তাদের ধারণা ছিল, এলমাকে খুন করলে বাড়িতে অনেক টাকা ও গহনা পাওয়া যাবে। খুনের জন্য শিহাব তার আপন খালাতো ভাই শাহাদতের সাথে চুক্তি করেন। পরিকল্পনা অনুসারে গত বছরের ১৩ মে বেলা দেড়টার দিকে তিনজন এসপি ব্রিজে মিলিত হন।

আলোচনা শেষে তারা কাছেই এলমার ভাড়া বাড়িতে ঢোকেন। তিনজনই লুডু খেলা শুরু করেন। এক পর্যায়ে এলমা নাস্তা আনতে ডাইনিং রুমে যান। নাস্তা নিয়ে ফিরে এলে রাজিব তাকে (এলমা) জাপটে ও শিহাব মুখ চেপে ধরেন। তখন শাহাদত কাছে থাকা চাকু দিয়ে এলমার বুক ও পিঠে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এলমা নিস্তেজ হয়ে পড়ে গেলে তিনজন বাড়ির অন্যান্য ঘরে টাকা ও গহনা খোঁজা শুরু করে। কিছু না পেয়ে তারা দরজায় তালা দিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে এলমার প্রথমপক্ষের মেয়ে মৌ সদর থানায় হত্যা মামলা করেন।

ফল ব্যবসায়ী মুকুল হোসেন জানান, প্রথম স্ত্রী মারা যাবার পর তিনি গত ২০১৫ সালে এলমাকে বিয়ে করেন। এটি তাদের দ্বিতীয় বিয়ে। তিনি ব্যবসা প্রতিষ্ঠানে গেলে এলমা তার ছোট ভাই পাপ্পুর বন্ধু রাজিব ও শিহাবকে বাড়িতে এনে লুডু জুয়া খেলতেন ও হৈ চৈ করতেন। বাড়ির মালিক আবদুর রাজ্জাক বিষয়টি তাকে জানালে তিনি এলমাকে সতর্ক করেছিলেন। এলমা বলেছিলেন, ওরা তার ছোট ভাইয়ের মত। তিনি আরো জানান, তার স্ত্রীর বড় বোন মালা বিষয়টা জানতেন। তিনিই (মালা) আসামিদের সনাক্ত করেছেন। স্ত্রীর খুনিরা গ্রেফতার ও আদালতে স্বীকারোক্তি দেয়ায় মুকুল হোসেন সন্তোষ প্রকাশ করেছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com