বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: মানিকগঞ্জে সোনালী ব্যাংক লিমিটেড গরীব, দুঃস্থ্য-অসহায় ও নদী ভাঙ্গন কবলিত মানুষের মাঝে কম্বল বিত্রণ করেছেন। বুধবার বিকেলে সোনালী ব্যাংক লিমিটেডের আঞ্চলিক কার্যালয়ে করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) এর আওতায় দেড় শতাধিক শীতার্তদের মাঝে এই কম্বল বিতরণ করেন।
কম্বল বিতরণ কালে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক মানিকগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের রিজিওন্যাল ম্যানেজার মোঃ খায়রুল আলম, মানিকগঞ্জ শাখা ব্যবস্থাপক মোঃ আফজাল হোসেন, উপজেলা কমপ্লেক্স শাখা ব্যবস্থাপক রতন কুমার কুন্ডু, সোনালী ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) মানিকগঞ্জের সভাপতি আনিছুজ্জামান, সাধারন সম্পাদক আবদুল বারীসহ আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তাগন।
জেলার সাত উপজেলায় মানিকগঞ্জ শাখা, উপজেলা কমপ্লেক্স শাখা, শিবালয় শাখা, দৌলতপুর শাখা, দড়গ্রাম শাখা, সাটুরিয়া শাখা, সিংগাইর শাখা, চান্দহর শাখা, বালিরটেক বাজার শাখা ও হরিরামপুর শাখা এলাকার দেড় শতাধিক দুঃস্থ্য, অসহায় ও নদী ভাঙ্গন কবলিত শীতার্ত মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয় বলে আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তাগন জানান।