বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব

সিরাজগঞ্জে কলেজ ছাত্র হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

  • আপডেট টাইম : বুধবার, ৮ জানুয়ারী, ২০২০
  • ৬৪৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে কলেজ ছাত্র সোহেল (২০) হত্যা মামলার বৃদ্ধসহ ৩ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

তারা হলো, সিরাজগঞ্জ সদর উপজেলার কান্দাপাড়া গ্রামের আল-আমিন (৩৩) ও তার ছোট ভাই ইউসুফ রেজা (২৮) এবং বৃদ্ধ মোশারফ হোসেন তালুকদার (৬৯)। এ হত্যা মামলার গ্রেফতার সংখ্যা দাঁড়ালো চারজন । সিরাজগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে সাভারের নবিনগর এলাকায় অভিযান চালিয়ে ওই ৩ আসামিকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে ৭ দিনের রিমান্ড আবেদন করে তাদেরকে সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করা হয়।

 উল্লেখ্য, ২০১৯ সালের ২৩ আগষ্ট সকালে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে কান্দাপাড়া গ্রামের মোতালেব তালুকদারের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায় একই গ্রামের মোহন তালুকদার গংরা। এ সময় মোতালেব তালুকদারের ছেলে সোহেলকে এলোপাথাড়ি পিটিয়ে আহত করা হয়। গুরুতর অবস্থায় সোহেলকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় ওইদিন সন্ধ্যায় তার মৃত্যু হয়। এ ব্যাপারে নিহতের মা শিউলি বেগম বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় ১৪ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com