সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

বগুড়ায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ক্ষণ গণনা উপলক্ষে ব্যাপক কর্মসূচি

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২০
  • ৬৯৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণ গণনায় দিনব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহন করা হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসকের সভা কক্ষে এক প্রেসব্রিফিং-এ জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ জানান, বগুড়ার জিরো পয়েন্ট সাতমাথায় ১০ হাজার লোকের সমাগম হবে ক্ষণ গণনার দিন। ঢাকায় প্রধানমন্ত্রীর বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ক্ষণ গণনার উদ্ধোধনী অনুষ্ঠান প্রত্যক্ষ করা হবে। এ জন্য সাতমাথায় স্থাপন করা হয়েছে মুজব মঞ্চ।

আগামীকাল বিকাল সাড়ে ৪টায় প্রধামন্ত্রী উদ্বোধনী অনুষ্ঠান প্রত্যক্ষ করবেন সকল শ্রেনী পেশার মানুষ। গঠন করা হয়েছে মুজিব বর্ষ উদযাপন কমিটি। মুজিব বর্ষের ক্ষণ গণনার উদ্বোধনী ঘোষণার পর সংসদ সদস্য, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তার/কর্মচারি সাংবাদিকসহ সকল স্তরের জনগণের সমন্বয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উপজেলা পর্যায়েও ক্ষণ গণনায় নানা আয়োজন করা হয়েছে। সকল উপজেলা ডিজিটাল সেন্টার ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে ক্ষণগণনা অনুষ্ঠানটি প্রচারের ব্যবস্থা করা হয়েছে। ওইদিন রাতে আতশবাজির খেলা চলবে বগুড়ার আকাশে। দ্রুতগতির ওয়াই-ফাই সংযোগের ব্যবস্থা করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। প্রেসব্রিফিং-এ জেলা প্রশাসক আরো জানান, এ উপলক্ষে বগুড়ার ১২ উপজেলার ক্ষণ গণনার যন্ত্র স্থাপন করা হয়েছে। বগুড়া সদরে উপজেলা চত্ত্বরে ও মাটিডালি বিমান মোড়ে লোক সমাগম হবে ১ হাজার, সারিাকান্দি বাজার মোড়ে ১ হাজার, গাবতলী উপজেলার দিনমাথা মোড়ে ১ হাজার, সোনাতলা উপজেলা চত্ত্বরে ৫ হাজার, শিবগঞ্জের উপজেলা পরিষদ চত্ত্বরে ৫ হাজার, নন্দীগ্রাম উপজেলা চত্ত্বরে ১ হাজার, আদমদীঘি বাজারে ১ হাজার, দুপচাঁচিয়া সিও বাসষ্ট্যান্ড মোড়ে ১ হাজার, কাহালু উপজেলা চত্ত্বরে ১ হাজার, শাজাহানপুর উপজেলা চত্ত্বরে ১ হাজার, ধুনট উপজেলা চত্ত্বরে ১ হাজার এবং ধুনট উপজেলা হাইওয়ে রোড সংলগ্ন মোহনা বিল্ডিং এর সামনে ১ হাজার লোকের সমাগম হবে বলে জানান হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com