শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

মানিকগঞ্জে মুজিববর্ষ উপলক্ষ্যে ১৭ লক্ষ টাকার বিভিন্ন সামগ্রী প্রদান

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২০
  • ৬৬১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী “মুজিববর্ষ ” উপলক্ষ্যে মানিকগঞ্জে জেলা পরিষদের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও গ্রন্থাগারে বই, বিধবা ও দুঃস্থ নারীদের মাঝে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন ও প্রতিবন্ধীদের  চলাচলের জন্য হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

বিতরণের মধ্যে ছিল ৩ লক্ষ টাকার বই,  ১১ লক্ষ টাকার ১২২টি সেলাই মেশিন, ৩ লক্ষ টাকার ৩২টি হুইল চেয়ার ।

বৃহস্পতিবার সন্ধ্যায় মানিকগঞ্জ শিল্প সাহিত্য ও সেবা মেলা মঞ্চে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেনের সভাপতিত্বে বই, সেলাই মেশিন ও হুইল চেয়ার  বিতরণ করা হয়। 

এসময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক এসএম ফেরদৌস। আরো বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন, পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম, পৌর কাউন্সিলর সুভাষ সরকার, জেলা পরিষদের সদস্য আবুল বাশার প্রমুখ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com