সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আওয়ামী লীগ-বিএনপি মেয়র প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু

  • আপডেট টাইম : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২০
  • ৬৬৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: দেশের দুই প্রধান রাজনৈতিক দল ক্ষমতাসীন আওয়ামী লীগের ও বিরোধী বিএনপির আসন্ন বিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র প্রার্থীরা শুক্রবার থেকে প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

দলীয় প্রতীকে স্থানীয় সরকারেরে এই নির্বাচনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নূর তাপস নৌকা প্রতীকে এবং বিএনপির প্রার্থী ইশরাক হোসেন ধানের শীষ প্রতীকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে বিদায়ী মেয়র আতিকুল ইসলাম ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে এবং বিএনপির প্রার্থী তাবিথ আওয়াল ধানের শীষ প্রতীকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শেখ ফজলে নূর তাপস ডেমরায় আমুলিয়া মডেল টাউন এলাকা থেকে সকাল ১১ টার দিকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেন। আতিকুল ইসলাম উত্তরা কেন্দ্রীয় মসজিদে জুমার নামায আদায় করার পর আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেন।              

 ইশরাক হোসেন দুপুরে বায়তুল মোকাররম মসজিদ এলাকা থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন। তাঁর প্রচারণায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতৃবৃন্দ ছিলেন। তাবিথ আওয়াল আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেন উত্তরা ৭ নং সেক্টরের  ১ নং রোডের মসজিদে জুমার নামাজ আদায়ের পর  প্রচারণা শুরু করেন।

আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com