সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

ঢাকা সারাদিন কুয়াশায় ঢাকা

  • আপডেট টাইম : শনিবার, ১১ জানুয়ারী, ২০২০
  • ৭৩১ দেখা হয়েছে
রাজধানী ঢাকা

বাংলা হেডলাইনস: আগামীকাল থেকে সারাদেশে উপকূলীয় কিছু এলাকা ব্যতীত রাতে তাপমাত্রা কমতে পারে ফলে শীতের অনুভূতি বাড়তে পারে। আজ শনিবার ঢাকা কুয়াশায় ঢাকা ছিল।

শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ঈশ্বরদীতে ১০.২ ডিগ্রী সেলসিয়াস এবং ঢাকায় ১৪.১ ডিগ্রী সেলসিয়াস। দেশে কোথাও শৈত্যপ্রবাহ পরিস্থিতি নেই তবে শীতের অনভুতির তীব্রতা আছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোঃ আবুল কালাম মল্লিক শনিবার বেলা ১২ টার দিকে বাংলা হেডলাইনসকে বলেন যে আগামীকাল থেকে দেশের রাতের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে এবং শীতের অনুভুতির তীব্রতা বৃদ্ধি পাওয়ার  সম্ভবনা  রয়েছে।

আবহাওয়াবিদ  আবুল কালাম মল্লিক বলেন  ঢাকা বিভাগে গত মধ্যরাত থেকে কুয়াশা পড়েছে এবং এখন পর্যন্ত রয়েছে।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন উপকূলীয় এলাকা যেমন বরিশাল, কক্সবাজার শীতের অনুভুতির তীব্রতা কিছুটা কম থাকবে এবং এসব এলাকার মানুষ খুব কমফর্ট অনুভব করবে । ওখানে তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রী থেকে ৩০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা থাকবে।  

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com