মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ

কাদের উড়িয়ে দিলেন ফখরুলের চ্যালেঞ্জ

  • আপডেট টাইম : রবিবার, ১২ জানুয়ারী, ২০২০
  • ৬৬২ দেখা হয়েছে
ফাইল ফটো

বাংলা হেডলাইনস:  আসন্ন বিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনকে কেন্দ্র করে দুই প্রধান রাজনৈতিক দল ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধীদল বিএনপির দু সেকেন্ড-ইন-কমান্ড একে অপরের প্রতি বক্তব্য পাল্টা বক্তব্য ছুড়ে দিচ্ছেন। এরই ধারাবাহিকতায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজ রোববার উড়িয়ে দিলেন বিএনপি মহাসচিবের ছোড়া চ্যালেঞ্জ।

গত শুক্রবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের মনোনীত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী ইশরাক হোসেনের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়াতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঐ দিনই প্রশ্ন তোলেন বিএনপির মহাসচিব যদি তাঁর দলের মেয়র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারেন তা হলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কেন পারবে না।

এর জবাবে মির্জা ফখরুল গতকাল শনিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন এই মূহূর্তে মন্ত্রীত্ব থেকে পদত্যাগ করুন। আসেন এক সাথে নির্বাচন করি। আপনি নৌকার জন্য এবং আমি ধানের শীষের জন্য করি। আসুন চ্যালেঞ্জ। দেখা যাক জনগণ কার দিকে থাকে।

বিএনপির মহাসচিব জাতীয় প্রেসক্লাবের সামনে এক পেশাজীবী সমাবেশ থেকে এই চ্যালেঞ্জ ছুড়ে দেন।

আজ রোববার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ ব্রিফিঙে বলেন আওয়ামী লীগের স্বচ্ছ ভাবমূর্তির দুই মেয়র প্রার্থীই যথেষ্ট বিএনপিকে মোকাবিলা করার জন্য।

ওবায়দুল কাদের মির্জা ফখরুলকে বলেন আপনি নিজে এমপি হয়ে পদত্যাগ করে নিজে একটা নাটক করেছেন। এখানে চ্যালেঞ্জের কোন বিষয় না। আমাদের দু জন মেয়র পদপ্রার্থী ক্লিন ইমেজের, স্বচ্ছ ভাবমূর্তির । তাঁরা নিজেরাই যথেষ্ট আপনাদেরকে মোকাবেলা করার জন্য।

আগামী ৩০ জানুয়ারি বিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলর নির্বাচন অনুষ্ঠিত হবে। মেয়র নির্বাচন দলীয় প্রতীকে হবে। গত ১০ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com