শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

আওয়ামী লীগ শীতার্তদের পাশে আছে : স্বাস্থ্যমন্ত্রী

  • আপডেট টাইম : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২০
  • ৩২২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, আওয়ামী লীগ রাজনীতি করে দেশের মানুষের কল্যাণের জন্য। বন্যা, খরা, শৈত্যপ্রবাহ সহ যে কোন প্রাকৃতিক দুর্যোগে আওয়ামী লীগ মানুষের পাশে থেকে সহায়তা করে। এবারও শীতার্ত মানুষের পাশে রয়েছে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের নেতাকর্মীরা। আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সরকারের পাশাপাশি শীতার্তদের শীতবস্ত্র বিতরণ করছেন।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন সোমবার নিজস্ব অর্থায়নে তার নিজ গ্রাম গড়পাড়া ও মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদের মিলনায়তনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন।

এসময় জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান আপেল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি লিয়াকত আলী ভান্ডারী, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসরাফিল হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com