শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন প্রধানমন্ত্রীকে অশোভন ভাষায় আক্রমণ করছে বিরোধীরা: রিজভী রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

টাঙ্গাইলে স্কুলটিতে যেতে হয় নাক মুখ চেপে

  • আপডেট টাইম : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২০
  • ১২০১ দেখা হয়েছে
টয়লেটের পানি গড়িয়ে আসছে বারান্দায়

বাংলা হেডলাইনস টাঙ্গাইল: কাগজে কলমে মডেল, বাহির থেকে দেখেও তাই মনে হয়। কিন্তু ভিতরে প্রবেশ করলেই চোখের সামনে ফুটে উঠে আসল চিত্র। উপজেলা সদরের পুষ্টকামুরী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে দুর্গন্ধযুক্ত টয়লেট এবং বেসিন ব্যবহারে স্বাস্থ্যগত ঝুঁকিতে রয়েছে কোমলমতি শিক্ষার্থীরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও পরিচালনা পরিষদের উদাসীনতায় অস্বাস্থ্যকর পরিবেশে কোমলমতি শিক্ষার্থীরা এসব টয়লেট ও বেসিন ব্যবহারে বাধ্য হচ্ছে।

অপরিচ্ছন্ন ও দুর্গন্ধযুক্ত টয়লেট যেন পুরো বিদ্যালয়ের পরিবেশকে নষ্ট করছে বলে শিক্ষার্থী, অভিভাবকরা জানিয়েছেন।

১৯৬৮ সালে প্রতিষ্ঠিত পুষ্টকামুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি পর্যায়ক্রমে মডেল স্কুল হিসেবে প্রতিষ্ঠা পায়। বিদ্যালয়টিতে বর্তমানে শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৬১২ জন শিক্ষার্থী লেখাপড়া করছে। এ ছাড়া ভর্তি চলমান। মডেল স্কুলটিতে পড়ুয়া কোমলমতি শিক্ষার্থীরা যেসব সুযোগ-সুবিধা পাওয়ার কথা তা তারা পাচ্ছে না বলে অভিযোগ রয়েছে। নানা সমস্যার পাশাপশি স্বাস্থ্যগত ঝুঁকিতেও রয়েছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

কয়েক বছর পূর্বে বিদ্যালয়টির নতুন ভবন নির্মিত হয়। সেইসাথে নির্মিত হয় স্বাস্থ্যসম্মত পযঃনিষ্কাশনের ব্যবস্থা। কিন্তু বর্তমানে এমন অবস্থা হয়েছে যে, বিদ্যালয়ে ঢুকতেই প্রধান ফটকের সামনে ময়লার স্তুপ থাকায় অসহনীয় দুর্গন্ধে নাক মুখ চেপে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের বিদ্যালয়ে প্রবেশ করতে হয়। এ ছাড়া বিদ্যালয়ের চারতলা ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলার দুর্গন্ধযুক্ত অস্বাস্থ্যকর টয়লেট এবং নোংরা বেসিন ব্যবহারে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে কোমলমতি শিক্ষার্থীরা। টয়লেট ও বেসিনের পানি বারান্দার শ্রেণি কক্ষে আসায় শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে নষ্ট হচ্ছে। সরেজমিনে বিদ্যালয়ে গিয়ে এমন চিত্র দেখা গেছে। বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র রোমান, জাহিদ, পঞ্চম শ্রেণির তানহা ও খাদিজা বলে, বেসিন ও টয়লেটের দুর্গন্ধ রয়েছে। নিয়মিত পরিস্কার করা হয় না। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অভিভাবক জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শরফুননেছা খানমের উদাসীনতায় বিদ্যালয়ের টয়লেট ও বেসিনের এমন অবস্থা হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শরফুননেছা খানমের সঙ্গে কথা হলে তিনি বলেন, প্রতি বৃহস্পতিবার টয়লেট ও বেসিন পরিস্কার করা হয়। বারান্দার শ্রেণিকক্ষে নোংরা পানি আসার বিষয়ে তিনি বলেন, পানি নিষ্কাশনের পাইপ উপরে মোটা ও নিচে চিকন থাকায় এ অবস্থা হচ্ছে।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আলমগীর হোসেনের সঙ্গে কথা হলে তিনি বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com