রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

সাংবাদিক-বান্ধব সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করে: নয়া তথ্যসচিব

  • আপডেট টাইম : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২০
  • ৮৪৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল: বাংলাদেশ সরকারের তথ্যসচিব কামরুন নাহার বলেছেন, বর্তমান সরকার সাংবাদিকবান্ধব সরকার। এই সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করে। তার মানে এই নয় যে, মনগড়া সংবাদ পরিবেশন করা যাবে। যারা সংবাদকর্মী আছেন তারা যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে  গঠনমূলক  সাংবাদিকতা করবেন।

সরকার গত বছরের ডিসেম্বর মাসে কামরুন নাহারকে তথ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেয়। কামরুন নাহার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ছিলেন।

তথ্য সচিব কামরুন নাহারকে টাঙ্গাইল প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু ভিআইপি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই কথা বলেন। এ সময় তিনি মুজিববর্ষের সংবাদগুলো মানুষের কাছে পৌঁছে দেয়ার জন্য সাংবাদিকদের অনুরোধ জানান।

অনুষ্ঠানে কামরুন নাহার আরো বলেন, সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সাংবাদিকরা রাষ্ট্রের চোখ, কান ও মুখ। সাংবাদিকরা রাষ্ট্রের বিবেক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে বিশ্বের উন্নত দেশের কাতারে প্রবেশ করবে।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি  জাফর আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুসতারি কাদরি ও জেলা সিনিয়র তথ্য অফিসার কাজী গোলাম আহাদ। স্বাগত বক্তৃতা করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা।

টাঙ্গাইল প্রেসক্লাবসহ জেলার অন্যান উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com