বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর জ্বালানি পরিস্থিতি নিয়ে বিরোধী দলের সঙ্গে বসার আশ্বাস প্রধানমন্ত্রীর জাতীয় সংসদে ছাত্রদল-শিবির সংঘর্ষে ‘পা কেটে নেওয়ার’ অভিযোগ জুলাই সনদ নিয়ে যারা বিভ্রান্ত করছে, তারা দেশের স্বাধীনতাতেই বিশ্বাস করেনি: বগুড়ায় প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জে গ্রাম বাঙলার পালাগান

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২০
  • ৬৬৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ:  সিরাজগঞ্জে বাউল শিল্পীগোষ্ঠীর ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গ্রাম বাংলার চিরায়ত ঐতিহ্য পালাগান অনুষ্ঠিত হয়েছে। শহরের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে আনন্দঘন পরিবেশে সোমবার রাতে এ পালাগান অনুষ্ঠিত হয়।

‘গুরু-শিষ্য’ শীর্ষক পালাগানের লড়াইয়ে অংশ নেন সিরাজগঞ্জের আয়নাল বয়াতি ও নওগাঁর নিলুফা ইয়াসমিন। অনুষ্ঠানে বহু দর্শক-শ্রোতার উপস্থিতিতে যুক্তিতর্কের মধ্যে এই পালাগান অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন পর এমন পালাগান দর্শকদের মাঝে ব্যাপক সাড়া পড়ে। প্রবীণ ও তরুণরা বলেন, বাউল গান, পালাগান গ্রাম বাঙলার সংস্কৃতির প্রাণ। মঞ্চে এ আনন্দঘন পালাগান অত্যন্ত শ্রুতিমধুর। গ্রাম বাঙলা থেকে পালাগান প্রায় উঠে যাওয়ায় বাউল শিল্পীরা এখন মানবেতর জীবনযাপন করছেন। আবারো গ্রাম বাঙলায় এসব গান শুরু হলে বাউল শিল্পীদের দুঃখ কষ্ট কেটে যাবে। সেইসাথে আনন্দ ভরা পালাগানের প্রভাব ছড়িয়ে পড়বে গ্রাম বাঙলায়।

এ বিষয়ে সিরাজগঞ্জ বাউল শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ বলেন, ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রথম দিন বাউল গান ও দ্বিতীয় দিন পালাগানের আয়োজন করা হয়েছে। গ্রাম বাংলার চিরায়ত ঐতিহ্যের এ গানকে মানুষ এখনো ভুলতে পারেনি। এ পালাগান গ্রাম বাঙলায় আনুষ্ঠানিকভাবে শুরু করা প্রয়োজন বলে তারা দাবি করেন। জেলা পরিষদের চেয়ারম্যান সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস বলেন, গ্রাম বাঙলার সংস্কৃতিক ঐতিহ্যের ধারক ও বাহক পালাগান। এ পালাগান গ্রাম বাঙলা থেকে প্রায় বিলুপ্ত হলেও মানুষ এখনও তা ভুলতে পারেনি। যে কারণে এম মনসুর আলী অডোটরিয়ামে অসংখ্য নারী পুরুষের উপস্থিতি প্রমাণ করেছে এখনো গ্রাম বাঙলায় ঐতিহ্যবাহী বাউলগান ও পালাগানের ভক্ত রয়েছে। এজন্য এ পালাগানের ঐতিহ্য ধরে রাখতে বাউল শিল্পীদের সহযোগীতা করা প্রয়োজন বলে তিনি মনে করেন।

এ অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, জেলা প্রশাসন, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com