বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর জ্বালানি পরিস্থিতি নিয়ে বিরোধী দলের সঙ্গে বসার আশ্বাস প্রধানমন্ত্রীর জাতীয় সংসদে ছাত্রদল-শিবির সংঘর্ষে ‘পা কেটে নেওয়ার’ অভিযোগ জুলাই সনদ নিয়ে যারা বিভ্রান্ত করছে, তারা দেশের স্বাধীনতাতেই বিশ্বাস করেনি: বগুড়ায় প্রধানমন্ত্রী

১৫ দিন শীত কমবে-বাড়বে।।ফেব্রুয়ারির ১ম সপ্তাহে তাপমাত্রা বাড়তে থাকবে

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২০
  • ৬৭৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস:  সারাদেশে শীতের তীব্রতা আগামীকাল থেকে কমতে শুরু করলেও তা আবার বাড়তে শুরু করবে আগামী ২১/২২ জানুয়ারি থেকে। তবে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে তাপমাত্রা বাড়তে থাকবে।

সারাদেশে আজ মঙ্গলবার কুয়াশা থাকায় শীতের অনুভূতি বেশি অনুভূত হয়েছে, বলে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ মঙ্গলবার বাংলা হেডলাইনসকে বলেন আগামীকাল থেকে দেশে ৩/৪ দিন তাপমাত্রা একটু বেশি থাকবে। তারপর  আবার আগামী ২১ জানুয়ারি বা ২২ জানুয়ারির দিকে তাপমাত্রা কমতে থাকবে।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন যে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে।

আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন রাজশাহী, রংপুর, যশোর এবং কুষ্টিয়া অঞ্চলে শৈত্যপ্রবাহ পরিস্থিতি রয়েছে। মঙ্গলবার দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়াতে ৭.২ ডিগ্রী সেলসিয়াস।

তিনি বলেন যেহেতু ঘন কুয়াশা ছিল সেজন্য ঠাণ্ডা অনুভূতিটা অনেক আছে।কুয়াশা এখনও আছে বিশেষ করে সিলেট, কুমিল্লা, চাঁদপুর এবং চট্টগ্রামের কিছু কিছু এলাকায় এখনও কুয়াশা আছে। আরও ২/৩ দিন মধ্যরাত থেকে সকাল ১০টা/১১ টা পর্যন্ত কুয়াশা থাকবে।  

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com