মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:

গাজীপুরে ৩টি অবৈধ ইটভাটা ধ্বংস ও ১৫ লাখ টাকা জরিমানা

  • আপডেট টাইম : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২০
  • ৭৪৭ দেখা হয়েছে
ফাইল ফটো

বাংলা হেডলাইনস: পরিবেশ দূষণ বিরোধী অভিযানে গাজীপুরের কাপাসিয়া উপজেলার কুলগঙ্গা ও মাতাবপুর এলাকায় বুধবার ৩টি অবৈধ ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট। এছাড়া এসব ইটভাটা মালিকদের ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

কুলগঙ্গা এলাকায় মেসার্স রাসেল ব্রিকসকে (আরবিসি) ৫ লাখ টাকা, মাতাবপুর এলাকার মেসার্স এএমকে ব্রিকসকে ৫ লাখ টাকা ও মেসার্স এসকেএস ব্রিকসকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

গাজীপুরে গত ২ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত ৬৪টি অবৈধ ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দিয়ে এগুলোর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

বুধবার বিকেলে পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ মোবাইল কোর্ট পরিচালনা করেন, পিআইডি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ সময় গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোঃ আব্দুস সালাম সরকার, সহকারী পরিচালক মোঃ আশরাফ উদ্দিন, পরিদর্শক শেখ মোজাহীদ ও দিলরুবা আক্তার, শ্রীপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ নাহিদ মামুন, গাজীপুরর‌র‌্যাব-১ ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুস সালাম সরকার জানান, গাজীপুরে গত ২ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত ৬৪টি অবৈধ ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দিয়ে এগুলোর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি আরো জানান, পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তর ও জেলা প্রশাসনের সহযোগিতায় পর্যায়ক্রমে সকল অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com