বাংলা হেডলাইনস টাঙ্গাইল: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফুড টেকনোলজি এন্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের উদ্যোগে বুধবার বিভাগের হলরুমে ”কারিকুলাম ডিজাইন এন্ড শেয়ারিং” শিরোনামে এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন লাইফ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. রোকেয়া বেগম, আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম ও অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. এ.কে.এম. মহিউদ্দিন। সেমিনারের সভাপতিত্ব ও মুল বিষয় উপস্থাপন করেন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. এ.কে. ওবায়দুল হক।
মুল বিষয়ের উপর আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টি বিজ্ঞান ইনিষ্টিটিউটের প্রফেসর ড. মোঃ আখতারুজ্জামান ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
সেমিনারে বক্তাগণ বলেন, বর্তমান বিশ্বের আর্ন্তজাতিক মানসম্পন্ন বিশ্ববিদ্যালয়গুলোর সাথে তাল মিলিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম তৈরি করতে হবে। শুধু কারিকুলামে নয়, প্রত্যেকটি শিক্ষার্থীকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে।