বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব

মানিকগঞ্জে জীবিত মানুষকে মৃত দেখিয়ে জাল দলিল।।ইউপি চেয়ারম্যান ও মেম্বার গ্রেফতার

  • আপডেট টাইম : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২০
  • ৬৮৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: জীবিত মানুষকে মৃত দেখিয়ে ভূয়া ওয়ারিশান সনদ বানিয়ে জাল দলিলে এক সংখ্যালঘুর সম্পত্তি দখলের অভিযোগের মামলায় গ্রেফতার করা হয়েছে মানিকগঞ্জের  সায়েস্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসলেম উদ্দিন এবং ইউপি সদস্য ফজলুল হককে।

সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আতাউর রহমান জানান, ২০১৭ সালে জালিয়াতি মামলায় মঙ্গলবার বিকেলে সায়েস্তা ইউনিয়নের চেয়ারম্যান মোসলেম উদ্দিন এবং ইউপি সদস্য ফজলুল হককে গ্রেফতার করা হয়। বুধবার বিকেলে তাদের আদালতে পাঠানো হয়।

মামলার বিবরনে জানা গেছে ২০১৭ সালের ১১ মে মানিকগঞ্জ  জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ৩ নং আদালতে  মামলা দায়ের  করেন অদিতি রায়। ওই মামলায়  আসামি করা হয়েছিল  সায়েস্তা ইউপি চেয়ারম্যান মোসলেম উদ্দিন চোকদার, চেয়ারম্যানের ছেলে তুহিন চোকদার, ইউপি সদস্য মনছের আলী, আব্দুল মান্নান, ফজলুল হক শামীম, ধামরাই সুয়াপুরের আব্দুল খালেক, মোসলেমাবাদের নাজমুল, দক্ষিন চারিগ্রামের দুলাল হোসেন এবং সাহরাইলের গোপাল সাহার বিরুদ্ধে। এছাড়া সিংগাইর উপজেলা  সাব-রেজিস্ট্রার মোস্তাফিজ আহমেদকেও আসামি করা হয়েছিল জাল দলিল সম্পাদন করার অভিযোগে। প্রথমে থানায় এবং পরবর্তীতে মামলাটি হস্তান্তর করা হয় সিআইডিতে। 

সিআইডি দীর্ঘ দিন মামলাটি তদন্ত করে মামলায় অভিযোগের সত্যতা পান এবং আসামিদের গ্রেফতার করেন।  

মামলার বাদীর অভিযোগ, তার পিতা অমিত কুমার রায় জীবিত আছেন। সিংগাইরের সায়েস্তা ইউনিয়ন পরিষদের পাশে তার পিতার নামে ১২ শতাংশ জমি রয়েছে। ওই জমির মধ্যে ৬ শতাংশ জমি সায়েস্তা ইউনিয়ন পরিষদ দখল করে রেখেছে। বাকী ৬ শতাংশ জমি ১৯৯৮ সনে সমশের নামে এক ব্যক্তি কাছে ভাড়া দিয়েছেন। ওই জমিটি অধিক মূল্যবান হওয়ায় নজর পড়ে ইউপি চেয়ারম্যানের। চেয়ারম্যান মোসলেম  চোকদার তার পিতাকে মৃত দেখিয়ে পিতার নাম অমিত নাথ রায় উল্লেখ করে অজ্ঞাত পরিচয়  অজিত নাথ রায় নামে একজনকে তার ভাই বানিয়ে ওয়ারিশান সনদ দেয়। ওই ওয়ারিশনের বলে অজিত নাথকে  দাতা সাজিয়ে সিংগাইর সাব রেজিষ্ট্রার অফিসে চেয়ারম্যান তার পুত্র তুহিন এবং  ইউপি সদস্য আব্দুল মান্নান,ফজলুল হক উক্ত জমি  সাফ কবালা দলিল করে নামজারি ও জমা ভাগ করে নেন।

এরপর তাদের ভাড়াটিয়ে মুদি দোকানদার মো: সমসের আলীকে উচ্ছেদ করে  সম্পত্তি জবর দখল করে। অথচ অজিত নাথ রায় বলে কোন ভাই কিংবা ওয়ারিশান নেই। এমন কি অজিত নাথ নামে যাকে ভুয়া দাতা বানানো হয়েছে তার ভোটার আইডি কার্ড ছাড়াই সাবরেজিষ্টার সাব-রেজিস্ট্রার তাড়াহুড়ো  করে তাদের নামে দলিল সম্পাদন করে দেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com