শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন প্রধানমন্ত্রীকে অশোভন ভাষায় আক্রমণ করছে বিরোধীরা: রিজভী রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

শরিয়ত বয়াতির ফাঁসির দাবি

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২০
  • ৬৮৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল : বয়াতি শরিয়ত সরকার কর্তৃক কুরআন হাদিসের ‘অপব্যাখ্যা’ ও ‘বিকৃতি’, নিজ থেকে ‘কুরআন’ আয়াত বানানো, ভুল ও মনগড়া তথ্য পরিবেশন, নবীদের সর্ম্পকে ‘কুরুচিপূর্ণ’  বক্তব্য এবং আলেম ওলামাদেরকে নিয়ে ‘অশ্লীল’ ভাষায় গালিগালাজের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে টাঙ্গাইল জেলা কওমী ওলামা পরিষদ।

বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে শরিয়ত বয়াতির ফাঁসির দাবি জানানো হয়। সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন মাওলানা ফরিদুল ইসলাম।

উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা কওমী ওলামা পরিষদের সভাপতি মাওলা আব্দুল আজিজ, ধুলেরচর মাদ্রাসার প্রধান মুফতি আব্দুর রহমান, টাঙ্গাইল কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ শামসুজ্জামান, মুফতি শামছুল হক, মাওলানা আব্দুল্লাহ যুবাইরসহ বিভিন্ন মসজিদের ইমামগণ।

 লিখিত বক্তব্যে আল্লাহ এবং রাসুলের শান, মান ও ইজ্জত রক্ষার্থে সংসদে ব্লাসফেমি আইন পাশ করার দাবি জানানো হয়। সেই সাথে জাতীয় পাঠ্যপুস্তকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন সব লেখা সংশোধন করা; বয়াতি বাউল সম্প্রদায়, গায়ক গায়িকা, এবং নাটক নির্মাতা সকলের প্রতি সরকারের পক্ষ থেকে ধর্মীয় অনুভুতিতে আঘাত হানে এমন নাটক- সিনেমা ও গান যাতে কেউ যেন না করে তার জন্য আহ্বান জানানো হয়। প্রয়োজনে আইন সংশোধন করে হলেও ইসলাম বিদ্বোষী শরিয়ত সরকারের সর্বোচ্চ শাস্তি  মৃত্যুদণ্ড দাবি করা হয়।

উল্লেখ্য গত ২৪ ডিসেম্বর  রাতে ঢাকার ধামরাই উপজেলার রৌহাট্টেক এলাকায় অবস্থিত পীর হযরত হেলাল শাহ্ পীরের ১০ম বাৎসরিক পালা গানের অনুষ্ঠানে শরিয়ত বয়াতি ইসলাম ধর্ম ও নবী রাসুল নিয়ে শরীয়ত বিরোধী ভুল ব্যাখা দিয়ে গান করেন।

গত ৯ জানুয়ারি শরিয়ত বয়াতির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ধমীয় অনুভুতি আঘাত দেয়ার অপরাধে উপজেলার আগধল্যা গ্রামের মাওলানা মো. ফরিদুল ইসলাম বাদী হয়ে মির্জাপুর থানায় মামলা দায়ের করেন। পরে গত শনিবার ১১ জানুয়ারি ভোরে ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার বাশিল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বয়াতি শরিয়ত সরকার উপজেলার জামুর্কী ইউনিয়নের আগধল্যা গ্রামের পবন মিয়ার ছেলে। পরে তাকে ১০ দিনের রিমান্ড চেয়ে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়। আদালতের বিচারক ৩দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড শেষে গত ১৪ জানুয়ারি তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। আগামী ১২ই ফেব্রুয়ারী মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য আদালতে দিন ধার্য্য করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com