বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর জ্বালানি পরিস্থিতি নিয়ে বিরোধী দলের সঙ্গে বসার আশ্বাস প্রধানমন্ত্রীর জাতীয় সংসদে ছাত্রদল-শিবির সংঘর্ষে ‘পা কেটে নেওয়ার’ অভিযোগ জুলাই সনদ নিয়ে যারা বিভ্রান্ত করছে, তারা দেশের স্বাধীনতাতেই বিশ্বাস করেনি: বগুড়ায় প্রধানমন্ত্রী

পাটগ্রাম অনাথ বন্ধু উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরল ক্রিকেট উৎসব

  • আপডেট টাইম : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২০
  • ৭০৬ দেখা হয়েছে

 

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার পাটগ্রাম মাঠে হয়ে গেলো একদিনের বিরল  ক্রিকেট উৎসব। পাটগ্রাম অনাথ বন্ধু উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা এই উৎসবের আয়োজন করে। ক্রিকেট উৎসবে ওই বিদ্যালয়ের ১৯৯৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত ২১টি ব্যাচের কয়েকশ’ শিক্ষার্থীরা অংশ নেয়। পুরো দিনটি মিলন মেলায় পরিণত হয়।

এই ক্রিকেট উৎসব ২০২০ কে স্বাগত জানিয়ে শুভেচ্ছা বার্তা দিয়েছেন বাংলাদেশ জাতীয় ওয়ান ডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা এবং ভিডিও বার্তা পাঠিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

খুব সকালে শিক্ষার্থীরা জাতীয়  সঙ্গীতের মাধ্যমে ক্রিকেট উৎসবের শুভ সূচনা করে। এরপর ২১টি ব্যাচের শিক্ষার্থীরা আলাদা আলাদা রংয়ের জার্সি, টুপিতে রঙিন সাজে সজ্জিত হয়। দলগুলো হলো-আমরা-৯৯, লিজেন্ড অব মিলেনিয়াম-২০০০, নির্ভীক-২০০১,নিয়ারা-২০০২, দুর্বার-২০০৩, গোল্ডেন-২০০৪, বাউন্ডুলে-২০০৫, অপারেজয় তারুণ্য-২০০৬, স্বপ্নীল-২০০৭, ধুমকেতু-২০০৮, আগামীর প্রত্যাবর্তন-২০০৯, অনিশ্চিত-২০১০, দুরন্ত-২০১১, স্বাধীন-২০১২, বিদ্রোহী-২০১৩, ডানপিটে-২০১৪, উদ্দিপ্ত-২০১৫, অদম্য-২০১৬, এক্সট্রিম-২০১৭, অনির্বাণ-২০১৮ ও উত্তাল-২০১৯ ।

এই ২১টি দলের মধ্যে প্রথম রাউন্ডের খেলায় বিজয়ী ৯টি দল দ্বিতীয় রাউন্ডে খেলে। দ্বিতীয় রাউন্ড থেকে জয় লাভ করে ২০০৯, ১৯৯৯, ২০১৭ এবং ২০০৫ ব্যাচের দল সেমি ফাইনালে উঠে। ফাইনালে ২০০৯ ব্যাচের প্রত্যাবর্তন দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ২০১৭ ব্যাচের এক্সট্রিম দল।

শুক্রবার দিনভর পাটগ্রাম মাঠে হৈ-হুল্লোড়, গল্প আড্ডা আর ক্রিকেট খেলা উৎসবে পার করে কয়েকশ প্রাক্তন ছাত্রছাত্রী। প্রবীণরাও যোগ দেয় এই উৎসবে। গত পাঁচ বছর ধরে প্রতি বছরই শীত মৌসুমে এই ক্রিকেট উৎসবের আয়োজন হয়ে আসছে। মাদক মুক্ত সমাজ গড়তে এই ধরনের আয়োজন প্রতিটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের করা দরকার বলে মনে করেন শিক্ষার্থীরা।

আয়োজক শিক্ষার্থীরা বলেন, নিজেদের মধ্যে মিলন মেলা আর বন্ধন তৈরি করতেই এই আয়োজন করে আসছেন। মাদকমুক্ত সমাজ গড়তে এই ধরনের আয়োজন খুবই প্রয়োজন।

খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে ট্রপি বিতরণ করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com