রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

বগুড়া-১ আসনের এমপি মান্নান আর নেই

  • আপডেট টাইম : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২০
  • ৫৪৩ দেখা হয়েছে
মরহুম আবদুল মান্নান এমপি

বাংলা হেড লাইনস বগুড়া: বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য, আবদুল মান্নান (৬৭) আর নেই  (ইন্নালিল্লাহি … রাজিউন)।

আওয়ামী লীগের সাবেক প্রচার প্রকাশনা সম্পাদক, সাবেক সাংগঠনিক সম্পাদক, ছাত্রলীগের সাবেক সভাপতি ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি আবদুল মান্নানকে ঢাকার ল্যাবএইড হাসপাতালের সিসিইউতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শনিবার সকাল সাড়ে ৮টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করা হয় ।

আমেরিকা প্রবাসী মেয়ে মালিহা মান্নান মৌ দেশে ফিরলে দাফনের সিদ্ধান্ত নেয়া হবে। মরহুমের শ্যালক সোনাতলা উপজেলা চেয়ারম্যান  মিনহাদুজ্জামান লীটন এর সত্যতা নিশ্চিত করেছেন।

আবদুল মান্নানের মৃত্যুতে শুধু তার নির্বাচনী এলাকা বগুড়ার সোনাতলা ও সারিয়াকান্দি উপজেলায় নয়; পুরো জেলার রাজনীতিবিদ, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

সোনাতলা উপজেলা চেয়ারম্যান  মিনহাদুজ্জামান লীটন জানান, তার ভগ্নিপতি এমপি আবদুল মান্নান ১৬ জানুয়ারি বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে তার ঢাকার ধানমন্ডিস্থ বাসভবনে হঠাৎ অসুস্থতা অনুভব করেন। তার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আসছিল না । এরপর তাকে ঢাকা পপুলার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার উন্নতি না হলে বেলা আড়াইটায় ঢাকা ল্যাবএইড হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর থেকে তিনি ল্যাবএইড হাসপাতালে সিসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন। তার সুস্থতা কামনায় শুক্রবার বাদ জুমা বগুড়ায় বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছিল। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, মরহুমের মেয়ে আমেরিকা প্রবাসী মালিহা মান্নান মৌ রোববার রাত ১১টার দিকে দেশে ফিরবেন। তারপর মরহুম আবদুল মান্নানের দাফনের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

এদিকে শনিবার সকালে এমপি আবদুল মান্নানের মৃত্যুর খবর বগুড়ায় পৌঁছলে তার নির্বাচনী এলাকা বগুড়া-১ আসনের সোনাতলা ও সারিয়কান্দি উপজেলায়

সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। অনেকে কান্নায় ভেঙে পড়েন। এছাড়া জেলা শহর ও বিভিন্ন উপজেলায় দলীয় নেতাকর্মী ছাড়াও আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাংখিদের মাঝে শোকের ছায়া নেমে আসে। তারা একে অপরকে ফোনে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রিয় নেতার মৃত্যুর খবর জানিয়েছেন। আবদুল মান্নান ঐতিহ্যবাহী বগুড়া প্রেসক্লাবের সদস্য ছিলেন। তার মৃত্যুতে সাংবাদিকদের মাঝেও শোকের ছেয়ে নেমে আসে।

তৃতীয়বারের মত সংসদ সদস্য আবদুল মান্নান গত ১৯৫৩ সালের ১৯ ডিসেম্বর বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হিন্দুকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মৃত জালাল উদ্দিন সরদার। তার স্ত্রী শাহাদারা মান্নান সারিয়াকান্দি

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বগুড়া জেলা পরিষদের সদস্য। তার ছেলে

সাখাওয়াত হোসেন সজল আমেরিকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক এবং মেয়ে মালিহা মান্নান পরিবার নিয়ে আমেরিকা প্রবাসী।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com