শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

মানিকগঞ্জে মুজিববর্ষে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষে বিশেষ কর্মশালা

  • আপডেট টাইম : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২০
  • ৭৩৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ : ‘শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুত’- এই শ্লোগানে মুজিব বর্ষে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও পল্লী বিদ্যুতের সেবা বর্ষ পালন উপলক্ষ্যে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে সদর উপজেলার মুলজান কার্যালয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

মানিকগঞ্জ পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো.আব্দুর রশিদ মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম ফেরদৌস। এসময় জেলা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি জহিরুল ইসলাম, পিজিসিরি প্রধান প্রকৌশলী দেওয়ান গিয়াসউদ্দিন মাহমুদ ও ডিজিএম সিদ্দিকুর রহমানসহ মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাহী প্রকৌশলী, অন্যান্য ডিজিএম, এজিএম ও সকল কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় জেনারেল ম্যানেজার প্রকৌশলী আবদুর রশিদ মৃধা স্বাগত বক্তব্যে বলেন, মুজিব বর্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও পল্লী বিদ্যুর এর সেবা বর্ষ হিসেবে পালন উপলক্ষ্যে এই কর্মশালার আয়োজন।মুজিববর্ষকে চিরস্মরণীয় ও অম্লান করে বর্ণাঢ্যভাবে উদযাপনে আমরা দূঢ় প্রতিজ্ঞ। এই প্রেক্ষাপটে মুজিব বর্ষ পল্লী বিদ্যুতের সেবা বর্ষ হিসেবে পালনের লক্ষ্যে নয়টি জনকল্যাণমুলক কর্মসূচী নির্ধারণ করা হয়েছে।

সেগুলোর মধ্যে- মুজিববর্ষ পল্লী বিদ্যুতের সেবা বর্ষ হিসেবে পালন, জনগনের শতভাগ বিদ্যুৎ পাওয়া নিশ্চতকরণ, গ্রাহক হয়ানি নিরসনে আলোর ফেরিওয়ালা কর্মসূচী অব্যাহত রাখা, গ্রাহক সেবায় পল্লী বিদ্যুতের উঠান বৈঠক জোরদার করা, আমার গ্রাম, আমার শহর বিনির্মাণ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করা, দূর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি জোরদার করা, ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে পেপারলেস অফিস চালু করা, তারুণ্যের শক্তি বাংলাদেশের সমৃদ্ধি অর্জনে বেকার যুবকদের প্রশিক্ষণ  দিয়ে জনশক্তি তৈরি করা, কৃষি ও শিল্পক্ষেত্রে নারী উদ্যোক্তাদের বিশেষ সুবিধা প্রদানের মাধ্যমে উৎসাহিত করা, পরিবেশ বান্ধব ২০০০ সোলার সেচ পাম্প স্থাপন করা। গ্রাহকরা যেন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পায় সে ব্যাপারে করণীয় পরামর্শ প্রদান করা।

কর্মশালায় প্রধান অতিথি জেলা প্রশাসক এস, এম ফেরদৌস বলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পেতে অবৈধ বিদ্যুতের ব্যবহার বন্ধ করতে হবে। পাশাপাশি বিদ্যুতের অপচয় রোধ করতে হবে। মানিকগঞ্জের চরাঞ্চলের ৮টি ইউনিয়ন ছাড়া পুরো জেলা বিদ্যুতায়িত জেলা হিসেবে শিগগিরই ঘোষণা করা হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com