বাংলা হেডলাইনস : আগামী সপ্তাহে দেশে বিশেষ করে উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ পরিস্থিতি হতে পারে। আগামী ২/১ দিনের মধ্যে তাপমাত্রা কমতে শুরু করবে।
বাংলাদেশ আবহওয়া অধিদফতরের আবহাওয়াবিদ, বজলুর রশিদ বাংলা হেডলাইনসকে রোববার বলেন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে এবং রাজশাহী, রংপুর এবং সিলেটসহ বিভিন্নস্থানে রবিবার হালকা বৃষ্টি হয়েছে।
তিনি বলেন বৃষ্টি হয়ে গেলে কাল-পরশু থেকে তাপমাত্রা কমতে শুরু করবে। তাপমাত্রা কমে শৈত্যপ্রবাহ হতে পরে।
আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন জানুয়ারি ২২ তারিখের দিকে তাপমাত্রা ১০ ডিগ্রী সেলসিয়াসের নিচে নেমে যেতে পারে। তাপমাত্রা ১০ ডিগ্রীর নিচে নামলে শৈত্যপ্রবাহ পরিস্থিতি হয়। রাজশাহী , রংপুর এবং খুলনা অঞ্চলে শৈত্য প্রবাহ হতে পারে।
রবিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় শ্রীমঙ্গলে ১২ ডিগ্রী সেলসিয়াস।