মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

আগামী সপ্তাহে দেশে আবারো শৈত্যপ্রবাহ হতে পারে

  • আপডেট টাইম : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২০
  • ৪২৮ দেখা হয়েছে
ফাইল ফটো

বাংলা হেডলাইনস : আগামী সপ্তাহে দেশে বিশেষ করে উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ পরিস্থিতি  হতে পারে। আগামী ২/১ দিনের মধ্যে তাপমাত্রা কমতে শুরু করবে।

বাংলাদেশ আবহওয়া অধিদফতরের আবহাওয়াবিদ,  বজলুর রশিদ বাংলা হেডলাইনসকে রোববার বলেন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে এবং রাজশাহী, রংপুর এবং সিলেটসহ বিভিন্নস্থানে রবিবার হালকা বৃষ্টি হয়েছে।

তিনি বলেন বৃষ্টি হয়ে গেলে কাল-পরশু থেকে তাপমাত্রা কমতে শুরু করবে। তাপমাত্রা কমে শৈত্যপ্রবাহ হতে পরে।

আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন জানুয়ারি ২২ তারিখের দিকে তাপমাত্রা ১০ ডিগ্রী সেলসিয়াসের নিচে নেমে যেতে পারে। তাপমাত্রা ১০ ডিগ্রীর নিচে নামলে শৈত্যপ্রবাহ পরিস্থিতি  হয়।  রাজশাহী , রংপুর এবং খুলনা অঞ্চলে শৈত্য প্রবাহ হতে পারে।

রবিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়  শ্রীমঙ্গলে ১২ ডিগ্রী সেলসিয়াস।  

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com