রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

চির নিদ্রায় শায়িত হলেন সংসদ সদস্য আবদুল মান্নান

  • আপডেট টাইম : সোমবার, ২০ জানুয়ারী, ২০২০
  • ২৮৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া: লাখো ভক্তের শ্রদ্ধা ও ভালোবাসায় চির নিদ্রায় শায়িত হলেন, বগুড়ার-১ আসনের সংসদ সদস্য আবদুল মান্নান।

সোমবার বাদ জোহর তার নির্বাচনী এলাকা সোনাতলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে  আওয়ামী লীগ নেতা  আব্দুল মান্নানের তৃতীয় জানাযা নামাযে হাজার হাজার মানুষ অংশ নেন। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় জানাজা শেষে তার কফিন হেলিকপ্টরযোগে আনা হয়। তাকে এক নজর দেখার জন্য ভক্তরা ভিড় করেন।

জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ, উপজেলা

আওয়ামী লীগ বগুড়া প্রেসক্লাব, বগুড়া সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠনের পক্ষে তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পুলিশ বাহিনীর চৌকষ দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।

জানাযার আগে বক্তব্য রাখেন, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্য ফজলে রাব্বি মিয়া, কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল ও সাখাওয়াত হোসেন শফিক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, সোনাতলা উপজেলা চেয়ারম্যান মিনহাদুজ্জামান লিটন প্রমুখ বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন, মরহুম আবদুল মান্নানের স্ত্রী সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাদারা মান্নান, ছেলে সাখাওয়াত হোসেন সজল, মেয়ে মালিহা মান্নান মৌ, জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ,  পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম মোহন, আসাদুর রহমান দুলু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাফুজুল ইসলাম রাজ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, সোনাতলা পৌর মেয়র মোয়াজ্জেম হোসেন নান্নু প্রমুখ।

ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া বলেন, আবদুল মান্নান একজন কর্মবীর মানুষ ছিলেন। তার মেধা ও শ্রমে বগুড়া-১ আসনের সোনাতলা ও সারিয়াকান্দি উপজেলার চেহারা পাল্টে গেছে। দেশ একজন সফল সংগঠক ও বীর নেতাকে হারালেন। মান্নানের অভাব কখনও পূরণ হবেনা।

খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেন, আবদুল মান্নান এমন একজন নেতা ছিলেন যার নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

 জানাজা শেষে সোনাতলাবাসী তাদের প্রিয় নেতাকে  শেষ বিদায় জানান। মরহুমের কফিন জন্মস্থান পাশের সারিয়াকান্দি উপজেলা ডিগ্রি কলেজ মাঠে নেয়া হয়। সেখানে চতুর্থ জানাজা শেষে দলীয় নেতাকর্মী ও বিভিন্ন সংগঠনের পক্ষে কফিনে ফুলেল শ্রদ্ধা জানান। সেখানে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য হাবিবর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, সারিয়াকান্দি উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মুঞ্জিল আলী সরকার, পৌর মেয়র আলমগীর শাহী সুমন, মরহুমের স্ত্রী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাদারা মান্নান, যুগ্ম সম্পাদক মতিয়ার রহমান মতি, এমপির ভাই স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাহিদুল ইসলাম, বিএনপির সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম, জাপা নেতা ও সাবেক বিরোধী দলীয় হুইপ নুরুল ইসলাম ওমর প্রমুখ উপস্থিত ছিলেন। সেখানেও পুলিশের গার্ড অব অনার প্রদান করা হয়।

পরে সারিয়াকান্দি মডেল মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে মরহুম আবদুল মান্নানের মরদেহ চির শায়িত করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com