বাংলা হেডলাইনস : বিএনপি’র ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের নির্বাচনী প্রচারণায় মঙ্গলবার রাজধানীর মিরপুর এলাকায় হামলা হয়েছে। নির্বাচনী প্রচারণায় থাকা বিএনপি কর্মীরা স্থানীয় আওয়ামী লীগের ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ এনেছে এই হামলার জন্য।
প্রতক্ষ্যদর্শীদের জানায় মিরপুরে বড়বাজার এলাকায় সকাল ১১ টার দিকে কে বা কারা তাবিথ ও তার সমর্থকদের নির্বাচনী প্রচারনায় ইট-পাটকেল ছোড়ে। এতে কয়েকজন আহত হয়। পরবর্তীতে দুইপক্ষ সংঘর্ষে লিপ্ত হয়।
মেয়র প্রার্থী তাবিথ সাংবাদিকদের কাছে অভিযোগ করেন যে পিছন থেকে তাঁকে টার্গেট করে ( ইট পাটকেল ) মারা হয়েছে এবং তার সাথে যারা সহকর্মী ছিল তাদেরকেও মারা হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন যে এই হামলাটা কিছু কিছু পুলিশ কর্মকর্তার সামনে হয়েছে।
এদিকে ঐ এলাকায় দায়িত্বরত একজন পুলিশ কর্মকর্তা তাবিথের অভিযোগ খন্ডন করে সাংবাদিকদের বলেন পুলিশ (হামলায়) সহযোগিতা করার প্রস্নই উঠে না। পুলিশ সহযোগিতা করবে যাতে সবাই শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচারণা চালাতে পারে।
আগামী ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।