মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ

প্রতিদ্বন্দ্বী প্রার্থী ঢাকাবাসীর উন্নয়নের নির্বাচন হিসেবে নিচ্ছে না ।। তাপস; ঢাকাকে ধ্বংস করে ফেলা হয়েছে: ইশরাক

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২০
  • ৩২২ দেখা হয়েছে
ফাইল ফটো

বাংলা হেডলাইনসঃ যতই বিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচন ঘনিয়ে আসছে ততই প্রার্থীদের বিশেষ করে মেয়র প্রার্থীদের প্রচারনা উত্তপ্ত হচ্ছে। প্রার্থীরা বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়াসহ রাজনৈতিক বক্তব্য একে অপরের প্রতি ছুঁড়ে দিচ্ছেন।  

রাজধানীর পুরান ঢাকার রায়সাহেব বাজারে থেকে মঙ্গলবার দিনের প্রচারণা শুরু করেন আওয়ামী লীগ মনোনীত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস।

নির্বাচনী প্রচারণা চালানোকালে তাপস বলেন আমরা লক্ষ্য করছি প্রতিদ্বন্দ্বী প্রার্থী তারা এই নির্বাচনকে ঢাকাবাসীর উন্নয়নের নির্বাচন হিসেবে নিচ্ছে না । তারা এই নির্বাচনকে নিচ্ছে তাদের আন্দোলনের অংশ হিসেবে। তাদের নেত্রীকে মুক্ত করার আন্দোলন হিসেবে। আমরা ঢাকাবাসীর উন্নয়নের জন্য নেমেছি

এদিকে বিএনপির মনোনীত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী ইশরাক হোসেন মঙ্গলবার ঢাকা মহানগরের ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে নির্বাচনী প্রচারণা চালানোকালে অভিযোগ করেন যে ঢাকাকে  ধ্বংস করে ফেলা হয়েছে। সেটার একমাত্র কারণ হলো যারা দায়িত্বে ছিলেন জনগণের প্রতি জবাবদিহিতা ছিল না। ইশরাক দাবি করেন ক্ষমতার ভারসাম্য আনতে খালেদা জিয়ার মুক্তি ছাড়া অন্য কোন বিকল্প নেই।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর পদে নির্বাচন ফেব্রুয়ারি ১ অনুষ্ঠিত হবে। মেয়র পদে দলীয় প্রতীকে নির্বাচন হবে।        

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com