বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক ।। বিশেষজ্ঞ কমিটি গঠনে হাইকোর্টের নির্দেশ রাষ্ট্রপতির আইনি সুরক্ষা কেবল তার দায়িত্বকালীন সময়ের জন্য প্রযোজ্য: তথ্য উপদেষ্টা গ্যাস সংকট ।। আগামী সপ্তাহ থেকে পরিস্থিতির উন্নতি সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী দলের নীতি নির্ধারণী ফোরাম সিদ্ধান্ত নেবে রাষ্ট্রপতি কে হবেন: মির্জা ফখরুল চাঁদাবাজ-দুর্নীতিবাজ দূর না হওয়া পর্যন্ত লড়াই তীব্রতর হবে: জামায়াত আমির ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন তারেককে ব্রিকস সম্মেলনে মোদির আমন্ত্রণ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে সরকারের কিছু বলার নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

টাঙ্গাইল প্রথম বিভাগ ফুটবল লীগে ইস্টবেঙ্গল ক্লাব চ্যাম্পিয়ন

  • আপডেট টাইম : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২০
  • ৬৬২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল:  টাঙ্গাইল প্রথম বিভাগ ফুটবল লীগের ফাইনাল খেলায় ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে।

আজ  বুধবার বিকালে টাঙ্গাইল স্টেডিয়ামে টাঙ্গাইল প্রথম বিভাগ ফুটবল লীগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলার শুরু থেকে দু’দলই  আক্রমণ  করে খেলতে থাকে। তবে প্রথমার্ধে পুলিশ একাদশের খেলায় ছিল না কোন ছন্দ। যে কারণে খেলার ৪ মিনিটের সময় ইস্টবেঙ্গলের একটি বিক্ষিপ্ত আক্রমণে জটলা থেকে কোনাকুনি শটে জাহিদ গোল করে (১-০) গোলে দলকে এগিয়ে নেয়।

দ্বিতীয়ার্ধে শুরু থেকে পুলিশ দল ঠান্ডা মাথায় ছন্দময় ফুটবল খেলতে থাকে কিন্তু ইস্টবেঙ্গলের গোলরক্ষক রেজাউল করিমের নিপুণতায় কোন গোল করতে পারেনি। ইস্টবেঙ্গল ব্যাবধান বাড়ানোর সুযোগ পেলেও তা স্টাইকারদের ব্যর্থতায় নষ্ট হয়।

ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ইস্টবেঙ্গল ক্লাবের গোলরক্ষক রেজাউল করিম এবং সর্বোচ্চ গোলদাতা হন স্বপন। খেলা পরিচালনা করেন সাখাওয়াত হোসেন, এস এ রনি ও মমিনুল ইসলাম।

ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন টাঙ্গাইল পুলিশ সুপার ও জেলা ফুটবল এসোসিয়েশনের আহবায়ক সঞ্জিত কুমার রায় ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহজাহান আনছারী ও জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আতিকুর রহমান জামিল।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com