সোমবার, ২৫ মে ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রামিসাকে ধর্ষণ-হত্যা: অভিযোগ গঠনের শুনানি ১লা জুন আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা রামিসা হত্যা মামলার দ্রুত বিচার নিশ্চিত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আর্থিক খাতে আস্থা ফেরাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা জরুরি : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্র হামলা চালালে ‘রক্তক্ষয়ী পরিস্থিতি’ হবে: কিউবা র‍্যাবের নাম পরিবর্তন বিবেচনায় রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী গ্রাফিতি মোছার অভিযোগ ভিত্তিহীন : চসিক মেয়র শাহাদাত হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে তেহরানের সঙ্গে ইউরোপের আলোচনা অপরাধীর কঠোর শাস্তি নিশ্চিতে গুম আইন প্রণয়ন করা হবে : আইনমন্ত্রী

গাজীপুরে ৪টি অবৈধ ইটভাটা বন্ধ ও ১৫ লাখ টাকা জরিমানা

  • আপডেট টাইম : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২০
  • ৩৫০ দেখা হয়েছে
ফাইল ফটো

বাংলা হেডলাইনস: আজ বুধবার  প‌রি‌বেশ অধিদপ্তর গাজীপুর জেলার মির্জাপুর এলাকায় বায়ুদূষণ প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। অভিযানে ৪টি অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

ইটভাটাগুলোর মধ্যে তিনটি ইটভাটার মা‌লিক‌দেরকে ৫ লাখ টাকা ক‌রে মোট ১৫ লাখ টাকা জ‌রিমানা করে তা আদায় করা হ‌য়ে‌ছে।

এরমধ্যে (এটিবি) ব্রিকস, রুফিয়া ব্রিকস (আরবিএল), মেসার্স ভাই ভাই ব্রিকস (বিএবি), মেসার্স প্রিন্স হিমেল ব্রিকস (পিএইচবি) কে খননকারী যন্ত্রের সাহায্যে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় ও ফায়ার সার্ভিসের সহায়তায় ভাটার আগুন নিভিয়ে ইটভাটা কার্যক্রম বন্ধ করে দেয়া হয়, তথ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ম‌নিট‌রিং এন্ড এন‌ফোর্স‌মেন্ট উইংয়ের নির্বাহী ম্যা‌জি‌ষ্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর, গাজীপুর জেলা কার্যালয়ের সার্বিক সহযোগিতায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালত চলাকা‌লে উপ‌স্থিত ছি‌লেন- গাজীপুর প‌রি‌বেশ অধিদপ্ত‌রের উপপ‌রিচালক মোঃ আব্দুস সালাম সরকার, রিসার্চ অফিসার মোঃ আশরাফ উদ্দিন, প‌রিদর্শক শেখ মোজাহীদ ও দিলরুবা আক্তার।

উক্ত অভিযানে গাজীপুর ফায়ার সা‌র্ভিস, র‍্যাব -১ ও গাজীপুর মেট্রোপলিটন পু‌লিশ বাহিনীর সদস্যবৃন্দ সহযোগিতা করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, বায়ুদূষণ রোধে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com