শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন প্রধানমন্ত্রীকে অশোভন ভাষায় আক্রমণ করছে বিরোধীরা: রিজভী রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

টাঙ্গাইল প্রথম বিভাগ ফুটবল লীগে ইস্টবেঙ্গল ক্লাব চ্যাম্পিয়ন

  • আপডেট টাইম : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২০
  • ৬৬৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল:  টাঙ্গাইল প্রথম বিভাগ ফুটবল লীগের ফাইনাল খেলায় ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে।

আজ  বুধবার বিকালে টাঙ্গাইল স্টেডিয়ামে টাঙ্গাইল প্রথম বিভাগ ফুটবল লীগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলার শুরু থেকে দু’দলই  আক্রমণ  করে খেলতে থাকে। তবে প্রথমার্ধে পুলিশ একাদশের খেলায় ছিল না কোন ছন্দ। যে কারণে খেলার ৪ মিনিটের সময় ইস্টবেঙ্গলের একটি বিক্ষিপ্ত আক্রমণে জটলা থেকে কোনাকুনি শটে জাহিদ গোল করে (১-০) গোলে দলকে এগিয়ে নেয়।

দ্বিতীয়ার্ধে শুরু থেকে পুলিশ দল ঠান্ডা মাথায় ছন্দময় ফুটবল খেলতে থাকে কিন্তু ইস্টবেঙ্গলের গোলরক্ষক রেজাউল করিমের নিপুণতায় কোন গোল করতে পারেনি। ইস্টবেঙ্গল ব্যাবধান বাড়ানোর সুযোগ পেলেও তা স্টাইকারদের ব্যর্থতায় নষ্ট হয়।

ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ইস্টবেঙ্গল ক্লাবের গোলরক্ষক রেজাউল করিম এবং সর্বোচ্চ গোলদাতা হন স্বপন। খেলা পরিচালনা করেন সাখাওয়াত হোসেন, এস এ রনি ও মমিনুল ইসলাম।

ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন টাঙ্গাইল পুলিশ সুপার ও জেলা ফুটবল এসোসিয়েশনের আহবায়ক সঞ্জিত কুমার রায় ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহজাহান আনছারী ও জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আতিকুর রহমান জামিল।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com