বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টির মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী সরকারের ১৮০ দিন ‘অদক্ষতা, অব্যবস্থাপনার’ দৃষ্টান্ত: এনসিপি

নওগাঁয় গহনার দোকানে চুরির নাটক।। মালিক কারাগারে

  • আপডেট টাইম : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২০
  • ৫৫৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস নওগাঁ: গত সোমবার রাতে সাজানো চুরির ঘটনাটি ঘটে নওগাঁর ধামইরহাট উপজেলার আমাইতাড়া বাজারের ‘উমর জুয়েলার্স’ নামের জুয়েলারি দোকানে। পুলিশের দাবি, দোকান মালিক মোকাররম হোসেন (৩৪), তাঁর ভাই আতোয়ার হোসেন (৩৬) ও দোকানের কর্মচারী মোরছেদ আহমেদকে (২৮) নিয়ে চুরির এই নাটক সাজিয়েছেন।

দোকান মালিক মোকাররম হোসেন থানায় লিখিত অভিযোগ না করলেও সাংবাদিক ও পুলিশের কাছে দাবি করেন তাঁর দোকান থেকে ৩৫ ভরি স্বর্ণ ও ৯০ ভরি রুপা অলংকার এবং নগদ ৬০ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে চোরের দল। লিখিত অভিযোগ না পেলেও তদন্ত শুরু করে ধামইরহাট থানা-পুলিশ।

আজ বুধবার  দুপুরে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আক্তার বলেন, ‘দোকান মালিকের কাছ থেকে দোকানের ২২ লাখ টাকার অলংকার চুরি হওয়ার ঘটনা শুনে আমরা তদন্তে নামি। চুরির ঘটনার পর দিন ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে দেখা যায়, দোকান ঘরটির সামনের দরজা তালাবদ্ধ এবং পেছনের দরজা দোকানের ভেতর দিকে পাশ থেকে কাটা হয়েছে। এ ছাড়া দোকানের ভেতরে অবস্থিত লোহার সিন্ধুক চাবি দিয়ে খোলার পর একপাশে হাতুড়ি দিয়ে পিটিয়ে চুরির ঘটনাটি প্রমাণ করার চেষ্টা করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, প্রথমে ঘটনাস্থল পরিদর্শনেই একটা সন্দেহ জাগে। এরপর ওই বাজারের ব্যবসায়ীদের সঙ্গে আলাপ করে তথ্য পাওয়া যায়, ওই দোকানে খুব বেশি মালামাল ছিল না। দোকানটি গত এক-দেড় বছর ধরে অধিকাংশ সময়ই বন্ধ থাকত। দোকানের মালিক মোকাররম হোসেন একজন ঋণগ্রস্ত মানুষ। এসব তথ্য পাওয়ার পর তদন্তকারী পুলিশ দোকান মালিক মোকাররমের বাড়িতে অনুসন্ধানে যান।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মোকাররমের স্ত্রী মৌসুমী আক্তার (২৬) চুরির ঘটনাটি সাজানো বলে স্বীকার করেন। ঋণ দাতাদের হাত থেকে বাঁচার জন্য চুরির এই নাটক সাজানো হয়। চুরির দিন সন্ধ্যার ৭টার দিকে মোকাররম দোকান থেকে বাড়ি ফেরেন। রাত ১১টার দিকে তিনি আবার বাড়ি থেকে বের হয়ে দোকানে যান এবং রাত ৩টার দিকে বাড়িতে ফেরেন। এই সময় মোকাররম তাঁর বড় ভাই আতোয়ার হোসেন ও দোকানের কর্মচারী মোরছেদ আহমেদ সাজানো চুরির ঘটনাটি ঘটান।

মোকাররমের স্ত্রী মৌসুমীর দেওয়া তথ্য অনুযায়ী, মোবারকের বাড়ি থেকে বিপুল পরিমাণ সোনা ও রুপার অলংকার উদ্ধার করে পুলিশ।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসের সরদার জানান, আজ বুধবার পুলিশ এ ঘটনায় প্রতারণার অভিযোগে বাদী হয়ে মামলা করে। পরে চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com