শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

সাটুরিয়ায় দুটি অবৈধ ইটভাটা উচ্ছেদ

  • আপডেট টাইম : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২০
  • ৩১৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় অভিযান চালিয়ে দুটি অবৈধ ইটভাটা উচ্ছেদ করা হয়েছে। বুধবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা দেয় পরিবেশ অধিদপ্তর, পুলিশ ও ফায়ার সার্ভিস।

সংশ্লিষ্ট সূ্ত্রে জানা গেছে, উচ্চআদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে রাজধানী ঢাকার পাশের জেলা মানিকগঞ্জের ২৪টি অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেয় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।

এর মধ্যে গত বছরের ৪ ডিসেম্বর সাটুরিয়ার দোতরা এলাকার মেসার্স তমা ব্রিকস ও মেসার্স মানিকগঞ্জ ব্রিকসসহ বেশ কয়েকটি ইটভাটায় অভিযান চালিয়ে সেগুলোর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

এরপর ওই দুটি ভাটাসহ বেশকয়েকটি ভাটার মালিক উচ্চআদালতে রিট আবেদন করেন। এর প্রেক্ষিতে ভাটাগুলোতে আবারও ইট তৈরি শুরু করে।

বুধবার ওই দুটি ভাটায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এতে ইউএন’র নেতৃত্বে ভাটা দুটি উচ্ছেদ করা হয়। এ সময় জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক খালেদ হাসানসহ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

মেসার্স তমা ব্রিকসের মালিক নজরুল ইসলাম বলেন, উচ্চআদালতে রিট করে ভাটার কার্যক্রম শুরু করেন। এমতাবস্থায় প্রশাসন ভাটাটি গুড়িয়ে দেয়।

ইউএনও আশরাফুল আলম বলেন, ভাটা দুটির মালিক উচ্চ আদালতে রিট আবেদন করে কার্যক্রম শুরু করেন। তবে এই রিট আবেদনের শুনানি ও রায় হয়নি। এর আগেই তাঁরা ভাটার কার্যক্রম শুরু করেন। এ কারণে অবৈধ ভাটার দুটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com