সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সারাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা

  • আপডেট টাইম : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২০
  • ৪২৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস :  সারাদেশে আগামী ২৪ ঘণ্টায় হালকা ও গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। ইতিমধ্যে রাজধানীর কিছু কিছু এলাকায় হালকা ও মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে বুধবার বেলা ১২ টার দিকে ।

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯.১ ডিগ্রী সেলসিয়াস।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ, একেএম নাজমুল হক বুধবার সকাল ১১: ৩০ টার দিকে  বাংলা হেডলাইনসকে বলেন আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে, রাজশাহী, ঢাকা,  খুলনা এবং বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ২/১ জায়গায় হালকা অথবা গুড়ি গুড়ি ধরনের বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

জানতে চাইলে আবহাওয়াবিদ নাজমুল বলেন এখন দেশের কোথাও শৈত্যপ্রবাহ নেই। আজকে, কালকে এবং পরশু শৈত্যপ্রবাহের সম্ভবনা তেমন নেই।

তিনি বলেন তবে, আগামী ২/৩ দিন পর আকাশ যখন মেঘমুক্ত থাকবে তখন রাতের তাপমাত্রা কমে যাবে। সূর্যের আলো দেখা যাবে এবং দিনের তাপমাত্রাও বেড়ে যাবে।          

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com