মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ

আওয়ামী লীগ জনগণের রায়কে বাধাগ্রস্ত করতে চায়: ফখরুল

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২০
  • ৭২৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার অভিযোগ করেন যে    আওয়ামী লীগ ‘গণবিচ্ছিন্ন দলে রুপান্তরিত হওয়ার কারণে নির্বাচনে ভয়ভীতি, সন্ত্রাস এবং ইভিএম কারচুপির মাধ্যমে ঢাকা সিটি কর্পোরেশনের দুইটি নির্বাচনে জনগণের রায়কে বাধাগ্রস্ত করতে চায়।‘

 রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব এই  অভিযোগ করেন।
ফখরুল বলেন ‘আমরা দৃঢ়তার সঙ্গে বলতে চাই, ধানের শীষের প্রার্থীদের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তাকে রোধ করার শক্তি এই দখলদারী সরকার ও নির্বাচন কমিশনের নেই। কর্তৃপক্ষকে আহবান জানাচ্ছি গণবিরোধী কার্যকলাপ থেকে বেরিয়ে এসে সংবিধানে প্রদত্ত দায়িত্ব পালন করুন। নিরপেক্ষ নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী করুন এবং ভোটারা যেন নির্ভয়ে সুষ্ঠু পরিবেশে তাদের মতামত প্রদান করতে পারে তার ব্যবস্থা নিশ্চিত করুন। অন্যথায় বাংলাদেশের জনগণ কোনদিনও আপনাদের ক্ষমা করবে না। সংবিধান লংঘন এবং জনগণের অধিকার হরণের অভিযোগে আপনাদের জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে’।
তিনি আসন্ন বিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার আহ্বান জানান ঢাকাবাসীকে।   

মির্জা ফখরুল বলেন ‘আসুন আমরা সকল অন্যায়, অবিচার, সন্ত্রাস ও ত্রাস সৃষ্টিকারীদের বিরুদ্ধে জনগণের প্রতিরোধ গড়ে তুলি এবং ১লা ফেব্রুয়ারী ভোট কেন্দ্রে গিয়ে আমরা আমাদের মতামত প্রদান করি। নিরাপদ, বাসযোগ্য ঢাকা মহানগরী গড়ে তুলি।‘

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com