বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর জ্বালানি পরিস্থিতি নিয়ে বিরোধী দলের সঙ্গে বসার আশ্বাস প্রধানমন্ত্রীর জাতীয় সংসদে ছাত্রদল-শিবির সংঘর্ষে ‘পা কেটে নেওয়ার’ অভিযোগ জুলাই সনদ নিয়ে যারা বিভ্রান্ত করছে, তারা দেশের স্বাধীনতাতেই বিশ্বাস করেনি: বগুড়ায় প্রধানমন্ত্রী

নওগাঁ হাসপাতালে ব্যক্তি উদ্যোগে ১২ টি বেঞ্চ প্রদান

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২০
  • ৬২৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস নওগাঁ: নওগাঁ সদর হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের বসার ভোগান্তি  নিরসনে ব্যক্তি উদ্যোগে ১২ টি বেঞ্চ দিয়েছেন বিশিষ্ট সমাজসেবক সাংবাদিক মাহমুদুন নবি বেলাল।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: মুমিনুল হক বেঞ্চগুলো গ্রহণ করেন।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নওগাঁর সাবেক ইউনিট কমান্ড বীর মুক্তিযোদ্ধা হারুন অল রশীদ। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নওগাঁ সদর হাসপাতালের বর্হিবিভাগে প্রতিদিন প্রায় দেড় হাজারের মতো রোগী সেবা নিতে আসেন। সেবা নিতে আসা রোগীরা টিকিটের সিরিয়াল ও ডাক্তার দেখাতে গিয়ে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়।

ফলে সেবা নিতে এসে দাঁড়িয়ে থাকা রোগীদের ভোগান্তিতে পড়তে হতো। হাসপাতালে যে কয়েকটি বেঞ্চ আছে যা পর্যাপ্ত না। হাসপাতাল চত্বরে ‘রোগীদের জন্য দাঁড়াবার স্থান’ টিনসেড থাকলেও তা ছিল গ্যারেজের দখলে। সেখানে মোটরসাইকেল ও সাইকেল রাখায় রোগীরা দাঁড়াতে পারতো না। এসব ভোগান্তি নিরসনে সমাজসেবক সাংবাদিক মাহমুদুন নবি বেলাল নিজ উদ্যোগে নওগাঁ সদর আধুনিক হাসপাতালে ১২টি কাঠের বেঞ্চ প্রদান করেন। বেঞ্চগুলো ‘রোগীদের জন্য দাঁড়াবার স্থান’ টিনসেডের নিচে স্থাপন করা হয়েছে। বেঞ্চগুলো প্রদান করায় সাংবাদিক মাহমুদুন নবি বেলাল প্রশংসা কুড়িয়েছেন। সেই সাথে ধন্যবাদ জানিয়েছেন সচেতনরা।

সমাজসেবক মাহমুদুন নবি বেলাল বলেন, হাসপাতালে সেবা নিতে আসা রোগী ও স্বজনদেরও বসার জন্য তেমন ব্যবস্থা না থাকায় দীর্ঘসময় দাঁড়িয়ে থাকতে গিয়ে কষ্ট পেতে হতো। এ ছাড়া টিনসেডের নিচে ফাঁকা জায়গাটিও ছিলো গ্যারেজের দখলে। রোগীদের বসার ভোগান্তির কথা চিন্তা করেই বেঞ্চগুলো প্রদান করা হয়।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: মুমিনুল হক বলেন, রোগীদের একটু হলেও বসার ভোগান্তি কমবে। মাহমুদুন নবি বেলালের মতো সমাজের বিত্তবানরা সমাজসেবা মূলক বিভিন্ন কাজে এগিয়ে আসলে মানুষ উপকৃত হবেন।

এ সময় উপস্থিত ছিলেন, সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা: মুনীর আলী আকন্দ, জুনিয়র কনসালটেন্ট কার্ডিওলজি ডা: এখওয়ানুর রহমান চৌধূরী, অর্থপেডিক ডা: রেজাউল ইসলাম রেজা, ফার্মাসিস্ট হায়াত মাহমুদ, জেলা প্রেসক্লাবের সভাপতি মো. নবির উদ্দিন, সাধারণ সম্পাদক নাছিমুল হক বুলবুল, সিনিয়র সাংবাদিক ফরিদুল করিম তরবদার, সমাজসেবক সাংবাদিক মাহমুদুন নবি বেলাল, সাংবাদিক ওবাইদুল হক,আব্বাস আলী,লোকমান আলী, জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এসএম আজাদ হোসেন মুরাদ, যুগ্ম সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম নয়নসহ সুধিজনরা ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com