সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

অবৈধভাবে পেঁয়াজের মূল্য বৃদ্ধি করা হলে কঠোর ব্যবস্থা: বাণিজ্য মন্ত্রণালয়

  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২০
  • ৬৯০ দেখা হয়েছে
ফাইল ফটো

বাংলা হেডলাইনস : এ মুহুর্তে দেশে পেঁয়াজের কোনো সংকট নেই । কোনো ব্যবসায়ী অবৈধভাবে পেঁয়াজ মজুত , কৃত্রিম উপায়ে মূল্য বৃদ্ধির চেষ্টা বা স্বাভাবিক সরবরাহে ব্যাঘাত সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করবে বলে বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে।

বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়  এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, উৎপাদিত পেঁয়াজ (মুড়িকাটা) পর্যাপ্ত পরিমাণে বাজারে রয়েছে। প্রতিদিন এ পেঁয়াজের সরবরাহ বাড়ছে। পাশাপাশি পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। এ মুহুর্তে দেশে পেঁয়াজের কোনো সংকট নেই। সংগত কারণে পেয়াঁজের মূল্য বৃদ্ধির কোনো সুযোগ নেই। ভোক্তাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে আরো জানিয়েছে, সরকারের বিভিন্ন বিভাগ ও সংস্থা দেশব্যাপী বাজার মনিটরিং জোরদার করেছে। কোনো ব্যবসায়ী অবৈধভাবে পেঁয়াজ মজুত , কৃত্রিম উপায়ে মূল্য বৃদ্ধির চেষ্টা বা স্বাভাবিক সরবরাহে ব্যাঘাত সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com