বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে ১০ম শ্রেণীর ছাত্রীকে বাল্যবিয়ে থেকে রক্ষা করলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার পোড়াবাড়ি গ্রামে সংগীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে কনের বাড়িতে উপস্থিত হন ভ্রাম্যমাণ আদালত। তখন কনের বাড়ীতে ১০ম শ্রেণীর ছাত্রীর (১৫) সাথে একই এলাকার মদনাবাড়ী গ্রামের গার্মেন্টস কর্মীর (২৪) বিয়ের আয়োজন চলছিল।
পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাল্যবিয়ে বন্ধ করে কনের বাবাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সেইসাথে কনের বাবার কাছ থেকে কনে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না মর্মে মুচলেকাও নেয়া হয়। এ সময় পৌর ভূমি সহকারী কর্মকর্তা নজরুল ইসলাম ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।