মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

প্রধানমন্ত্রী ইভিএমে ভোট দিলেন ।। দূতাবাসের বাংলদেশের নাগরিকদের বিদেশি পর্যবেক্ষক নিয়োগ গর্হিত কাজ

  • আপডেট টাইম : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০
  • ৬০৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার সবার আগে ঢাকায় সিটি কলেজ ভোট কেন্দ্রে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ইভিএমে (ইলেকট্রনিক ভোটিং মেশিন) তাঁর ভোটাধিকার প্রয়োগ করেন।

তিনি বাংলাদেশে বিভিন্ন বিদেশি দূতাবাসের চাকুরীরত বাংলাদেশের নাগরিকদের  ঢাকা দুই সিটি নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক হিসেবে মনোনীত করায় কঠোর সমালোচনা করেন।   

ভোট দেওয়ার পর প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ঢাকায় অবস্থিত বিভিন্ন বিদেশি কূটনীতিকদের প্রতি ইঙ্গিত করে সাংবাদিকদের সাথে কথা বলার সময় বলেন, যারা উদ্বেগ প্রকাশ করছেন, তাদের দেশে ভোট কেমন হয় এরও কিছু কিছু নমুনাতো আমাদের জানা আছে। তবে একটা কাজ তারা ঠিক করেননি যে তাদের বিভিন্ন দূতাবাসে বাংলাদেশের অনেক নাগরিক চাকুরী করে। যারা বাংলাদেশের নাগরিক এবং সেখানে চাকুরী করেন, চাকুরীজীবী, তাদেরকে তাঁরা বিদেশি পর্যবেক্ষক হিসেবে যে নিয়োগ দিয়েছেন এটা অত্যান্ত গর্হিত কাজ করেছেন। এটা সঠিক কাজ তাঁরা করেননি এবং এর মধ্যে অনেক ধরণের বৈরী লোকও আছে আমি যাদের চিনি। কারও হয়তো পিতা সেই ১৫ আগস্টের হত্যাকাণ্ডের ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল বা কেউ ছিল স্বাধীনতাবিরোধী।

প্রধানমন্ত্রী বলেন কি করে নির্বাচন কমিশন যারা দেশের নাগরিক তাদেরকে বিদেশি পর্যবেক্ষক হিসেবে গ্রহণ করেছে। এটা তাঁরা গ্রহণ করে ঠিক করেননি।

ইভিএমে ভোট দেওয়া প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, যারা এজেন্ট (পোলিং) বসে আছেন, তারা দেখতে পারেন আমি ভোটটা দিলাম। এখানে কোন লুকোচুরির কিছু নেই।

শেখ হাসিনা বলেন এই জায়গাটায় (ইভিএম) শঙ্কাটা কেন? শঙ্কাটা হচ্ছে যে আগে কয়েকটা ভোটার আইডি কার্ড নিয়ে ভোট সিল মেরে মেরে বাক্স ভরে দিত সেই সুযোগটা নেই।

তিনি বলেন আমি আগেই ঠিক করেছিলাম আমি প্রথম ভোটটা দেব। আমি কয়েক মিনিট আগেই এসেছি, আমি অপেক্ষা করলাম, ঠিক ৮ টা বাজার সাথে সাথে মেশিনটা অন হলো। আমি আমার আইডি কার্ড দিলাম, আমি আঙ্গুলের ছাপ দিলাম , ভোটের জায়গায় ভোট দিলাম । তার আগে মেশিনটা দেখালো সেখানে কোন ভোট হয়নি্‌, সম্পূর্ণ জিরো ভোট ।সেটাও এজেন্টদের দেখানো হলো এর আগে কোন ভোট হয়নি।             

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com