সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী প্রয়োজনে সংবিধান সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের হমালায় দুই নেতা নিহত গোপালগঞ্জে সহিংসতায় জড়িতরা নিশ্চয়ই বিচারের মুখোমুখি হবে: উপদেষ্টা জাহেদ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ লগি-বইঠা-রামদা হাতে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ভাঙচুর শ্রমিকরা কাজে যোগ না দিলে মালিকরা কারখানা বন্ধ রাখতে বাধ্য হবে, ১৪৭ টি কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

রাঙ্গামাটি শহরে বাণিজ্যিক কেন্দ্রে ৩৫টি দোকানপাট উচ্ছেদ

  • আপডেট টাইম : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০
  • ৬১৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: নিয়মিত অভিযানের অংশ হিসেবে রাঙ্গামাটি শহরের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বনরুপার ফরেষ্ট অফিস সড়কে অবৈধভাবে গড়ে উঠা অস্থায়ী ৩৫টি দোকানপাট উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার  দুপুরে রাঙ্গামাটির বহুল আলোচিত ও এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ফরেস্ট রোডের উপর অবৈধ দখলদার দোকান উচ্ছেদ অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন, বন বিভাগ ও পুলিশ প্রশাসন।

ফরেস্ট রোডে উচ্ছেদ অভিযানে এসময় অবৈধভাবে সড়কের পাশে অস্থায়ী ভাবে গড়ে তোলা ৩৫টি দোকান ভেঙে দেওয়া হয়। এসময় উচ্ছেদ অভিযানে জেলা প্রশাসনের  নির্বাহী ম্যাজিস্ট্রেট  উত্তম কুমার দাশ, মোঃ ইসলাম উদ্দিন, মোঃ বোরহান উদ্দিন মিঠু ও অঞ্জন কুমার দাশসহ রাঙ্গামাটি বন বিভাগের কর্মকর্তা ও পৌরসভার কর্মকর্তারা  উপস্থিত ছিলেন।

উচ্ছেদ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ জানান, দীর্ঘদিন ধরে এই ফরেস্ট রোডের দুই পাশে অস্থায়ীভাবে বসা অবৈধ দখলকারীদের জন্য এই রোডে জনসাধারণের চলাচল ও যানবাহন চলাচলে  বিঘ্ন ঘটছে। আর ফরেষ্ট কলোনী এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি এই ফরেস্ট সড়কটি দখল ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ও ফুটপাত দখলমুক্ত করতে রাঙ্গামাটি জেলা প্রশাসনের এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে।  আমাদের এই অভিযান নিয়মিত জনগনের দূর্ভোগ কমাতে অব্যাহত থাকবে।

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা মোশারফ হোসেন বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষে উচ্ছেদকৃত জায়গায় আমরা দৃষ্টিনন্দন  হিসেবে গড়ে তুলবো। যাতে করে এই সড়ককে চলাচলরত এলাকার মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com