রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

ঢাকার দুই সিটি নির্বাচন সম্পন্ন।। ইভিএমে ভোট দিয়ে ভোটাররা খুশি

  • আপডেট টাইম : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫৯৪ দেখা হয়েছে
ফাইল ফটো

বাংলা হেডলাইনস:   ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর পদে নির্বাচন দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে শনিবার সম্পন্ন হয়েছে। ভোটার কম উপস্থিতি   প্রত্যাশিত ছিল না। তবে ভোটারগণ ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট দিতে পেরে খুশি।

সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে। বাংলাদেশে এই প্রথম সব ভোট কেন্দ্রে ইভিএমে ভোট গ্রহণ হয়।

ইভিএমে ভোট দিয়ে বিভিন্ন পেশা, শ্রেণী ও বয়সের নারী পরুষ বলেছেন ইভিএমে ভোট খুব সহজ, আরাম এবং স্বল্প সময়ে ভোট দেওয়া যায়। কেউ কেউ বলেছেন ইভিএমে ভোট কারচুপির সুযোগ নেই।

নির্বাচন শেষ হওয়ার পর প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা সাংবাদিকদের বলেন এমন কোন অভিযোগ পাওয়া যায়নি যে কোন ভোটার ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেনি।

তিনি আরও বলেন যে অধিকাংশ ভোটার ইভিএমে ভোট দিয়ে স্বাচ্ছন্দ্য অনুভব করেছেন।

নুরুল হুদা বলেন পোলিং এজেন্টদের দায়িত্ব ভোট কেন্দ্রে যাওয়া। তিনি বলেন এমন কোন অভিযোগ পাননি যে কোন পোলিং এজেন্টকে ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার ভোটার উপস্থিতি আরও আশা করেছিলেন।

আওয়ামী লীগ নেতৃবৃন্দ যেমন তোফায়েল  আহমেদ এবং দলটির মনোনীত দুই মেয়র প্রার্থী দাবি করেন যে সুষ্ঠু, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ ভোট হয়েছে।

অপর দিকে বিএনপির নেতৃবৃন্দ যেমন মহাসচিব মির্জা ফখরুল ইলসাম আলমগীর ও দলটির মনোনীত দুই মেয়র প্রার্থী অভিযোগ করেন তাদের পোলিং এজেন্টদেরকে ভোট কেন্দ্রে থেকে বের করে দেওয়া হয়েছে বা ঢুকতে দেওয়া হয়নি। বিএনপি নির্বাচনে ‘প্রভাবিত’ ও ‘কারচুপির’ প্রতিবাদে রোববার রাজধানী ঢাকায় সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে।                

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com