রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা

রাঙ্গামাটিতে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত

  • আপডেট টাইম : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫৭২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: ‘সবাই মিলে হাত মেলাই, নিরাপদ খাদ্য নিশ্চিত করি’এই প্রতিপাদ্যে রাঙ্গামাটিতে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়।

রবিবার জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে শহরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে  র‍্যালি শুরু হয়ে শহরের  প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে র‍্যালিটি শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় নিরাপদ খাদ্য দিবসের আলোচনা সভায় জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন. সিভিল সার্জন শহীদ তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার মাঈন উদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিল্পী রানী দাশ, জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সুমাইয়া নাজমীন, অতিরিক্ত উপ পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (শস্য) এম এম শাহ নেয়াজসহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উক্ত আলোচনা সভায় জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদ বলেন, বর্তমানে আমাদের দেশ খাদ্যের দিক দিয়ে স্বয়ং সম্পন্ন। আমরা আমাদের দেশের মানুষের খাদ্যের চাহিদা মিটিয়ে এখন দেশের বাইরে রপ্তানি করতে সক্ষম হয়েছি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com