শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন প্রধানমন্ত্রীকে অশোভন ভাষায় আক্রমণ করছে বিরোধীরা: রিজভী রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ভাসানী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

  • আপডেট টাইম : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২০
  • ৬০২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের  স্নাতক (ইঞ্জিনিয়ারিং/সম্মান/বিবিএ ও বিফার্ম) শ্রেণীর ১ম বর্ষে ভর্তিকৃত সকল বিভাগের ওরিয়েন্টেশন  সোমবার অনুষ্ঠিত হয়।

বিভিন্ন বিভাগের ওরিয়েনন্টেশন দিনব্যাপী পৃথকভাবে স্ব-স্ব বিভাগের সেমিনার কক্ষে নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন। এ সময় সকল অনুষদের ডিন এবং স্ব স্ব বিভাগের চেয়ারম্যানসহ শিক্ষকগণ উপস্থিত থেকে নবীন ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে উপদেশমূলক বক্তব্য রাখেন। বক্তব্য শেষে পুরাতন শিক্ষার্থীরা নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়।

নবীনদের উদ্দেশ্যে ভাইস-চ্যান্সেলর বলেন, বিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এর জন্য উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে একাডেমিক শিক্ষার পাশাপাশি নিজেকে সত্যিকারের মানুষ হিসেবেও গড়তে হবে। এছাড়া প্রবীণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট আইনে এবং সরকার কর্তৃক ঘোষিত নির্দেশনা অনুযায়ী র‍্যাগিং ও মাদকের বিরুদ্ধে সতর্ক থাকার নির্দেশ প্রদান করেন এবং এর সাথে কোন শিক্ষার্থী জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণের কথাও বলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com